দুঃস্থদের মুখে হাসি ফোটাতে মা জননী সমাজসেবা সংগঠনের বস্ত্র বিতরণ

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : প্রতি বছরের ন্যায় এ বছরও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থদের মধ্যে উপহার সামগ্রী তুলে দিল মা জননী সমাজসেবা সংগঠন। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে শিলচরের শিকোনা, তারাপুর, আশ্রম রোড সহ বেশ কিছু এলাকায় দুঃস্থদের মধ্যে শারদীয় উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সঞ্জয় দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সভাপতি সঞ্জয় দাস ও সুরজিৎ চক্রবর্তী জানান, সবার মনে আনন্দের আবহাওয়া ছড়িয়ে দিতে এবং দুঃস্থদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই প্রত্যেক বছর এই উদ্যোগ নেওয়া হয়। এ বছরও সেই ধারা বজায় রেখে শহরের বিভিন্ন প্রান্তে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *