Category: বরাক
জলাবদ্ধতা রুখতে কড়া প্রশাসন, অবৈধ দখল ও নির্মাণ উচ্ছেদের নির্দেশ শ্রীভূমি জেলা প্রশাসনের
বরাক তরঙ্গ, ১৫ মে : শ্রীভূমি জেলা ও শহরে জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসন। প্রাকৃতিক জলনিকাশি ব্যবস্থা, জাতীয় ও রাজ্য সড়ক, পিডব্লিউডি রাস্তা, সরকারি খাস জমি এবং খাল সংলগ্ন ফুটপাত-কাম-ড্রেনের উপর গড়ে ওঠা সমস্ত অবৈধ দখল, বাধা ও নির্মাণ অবিলম্বে অপসারণের নির্দেশ জারি করেছেন জেলা কমিশনার তথা জেলা…
জনসাধারণের সুবিধা ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার : কমলাক্ষ
বরাক তরঙ্গ, ১৫ মে : কালাইন কলেজ রোডে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শুক্রবার তিনি সার্কল অফিসার ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এলাকার বিভিন্ন জলাবদ্ধ অংশ পরিদর্শন করেন। জানা গেছে, ২০২৩ সাল থেকে জলনিকাশির পথ বন্ধ হয়ে থাকায় প্রতি বর্ষাতেই এলাকাজুড়ে ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যাসদৃশ পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। স্থানীয়…
উন্নয়নমূলক কাজের গতি বাড়ানো ও সরকারি সম্পত্তি রক্ষায় কড়া বার্তা কৃষ্ণেন্দুর
লোয়াইরপোয়া ব্লক উন্নয়ন কার্যালয়ে পর্যালোচনা সভা মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ১৫ মে : পাথারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে টানা তৃতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী হয়ে দিসপুর থেকে ফিরে শুক্রবার নিজ কেন্দ্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এদিন লোয়াইরপোয়া খণ্ড উন্নয়ন কার্যালয়ে তাঁর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের পর্যালোচনা…
পাঁচগ্রাম-ভাটিরকুপা সড়কে যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৫ মে, : হাইলাকান্দি পৃর্ত সড়ক বিভাগের পক্ষ থেকে পাচগ্রাম- ভাটিরকুপা দ্বিতীয় খণ্ড গ্রামীণ সড়কটি জননিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবারের আকস্মিক বন্যায় এই সড়কের একটি কালভার্ট মারাত্মকভাবে নষ্ট হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পূর্ত বিভাগের হাইলাকান্দি সড়ক ডিভিশনের নির্বাহীৎবাস্তকার এক বিজ্ঞপ্তিতে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহনের…
শিলচরে বর্ষায় জলাবদ্ধতা বৃদ্ধি, প্রশ্নের মুখে পরিকল্পনাহীন উন্নয়ন
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ মে : প্রতিবছরের মতো এবারের বর্ষাকালেও শিলচর শহরে জলাবদ্ধতার সমস্যা ক্রমেই ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। টানা ভারী বৃষ্টির জেরে শহরের বিভিন্ন এলাকায় জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, রাঙ্গিরখাল ও লঙ্গাইখালের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে শহরের বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে…
কাটিগড়ায় কৃত্রিম বন্যার ভয়াবহতা, প্রথমবার জলবন্দি বিহাড়া ও চন্দ্রনাথপুর
মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১৫ মে : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার বড়াইল পাহাড় পাদদেশের বিহাড়া এলাকায় কৃত্রিম বন্যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বাধীনতার পর এই প্রথম এমন ভয়াবহ জলাবদ্ধতার পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। টানা বৃষ্টির কারণে এলাকায় জল জমলেও, প্রাকৃতিক বন্যার চেয়ে এবার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত নির্মাণ…
অল্প বৃষ্টিতেই শিলচর সহ কাছাড়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন: জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এসইউসিআই-র
বরাক তরঙ্গ, ১৫ মে : শিলচর পুর এলাকা সহ কাছাড় জেলার বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিতেই যেভাবে কৃত্রিম বন্যা ও জলমগ্নতার সৃষ্টি হচ্ছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই (সি)-এর কাছাড় জেলা কমিটি। সামান্য বর্ষণে সাধারণ মানুষের ঘরবাড়ি, দোকানপাট এবং রাস্তাঘাট জলের নিচে তলিয়ে যাওয়ায় নাগরিক জীবন সম্পূর্ণ দুর্বিষহ হয়ে উঠেছে। এই চরম জনদুর্ভোগের বিরুদ্ধে তীব্র…
বদরপুরে একের পর এক ভূমিধস, আতঙ্কে পাহাড়ি এলাকার বাসিন্দারা
বরাক তরঙ্গ, ১৫ মে : অবিরাম মুষলধারার বৃষ্টির জেরে শ্রীভূমি জেলায় ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। বিশেষ করে বদরপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক ভূমিধসের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার বদরপুর থানার অন্তর্গত শ্রীনগর এলাকার ১০ নম্বর ওয়ার্ডে ভয়ংকর ভূমিধসের ঘটনা ঘটে। জানা গেছে, এলাকার বাসিন্দা কাজলরানি দে’র বসতবাড়ির উপর আচমকাই পাহাড়ের একাংশ…
৪৪ বছরে পদার্পণ আকসার, প্রতিষ্ঠা দিবসে তুলে ধরা হল সংগ্রাম ও সেবার ইতিহাস
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ মে : ৪৪ বছরে পদার্পণ করল অরাজনৈতিক ছাত্র সংগঠন আকসা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, ছাত্রস্বার্থে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরেন সংগঠনের সদস্যরা। ১৯৮২ সালে শিলচরের একে চন্দ আইন মহাবিদ্যালয়ে আত্মপ্রকাশ ঘটে আকসার।…
পাঁচগ্রাম মিরাপিং মোকাম সংলগ্ন সড়ক ধসে পড়ল, ব্যাহত যান চলাচল
বরাক তরঙ্গ, ১৫ মে : অবিরাম বৃষ্টিপাতের জেরে পাঁচগ্রামের মিরাপিং মোকাম সংলগ্ন সেতুর অ্যাপ্রোচ সহ সড়কের একাংশ ধসে পড়ছে। ধসের ফলে রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় যান চলাচলে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণে আচমকাই সড়কের একাংশ ধসে যায়। এর ফলে ছোট-বড় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে যাত্রীবাহী…
