হাইলাকান্দিতে তৎপর ফ্লাইং স্কোয়াড ও সার্ভিলেন্স টিম, জেলাজুড়ে কড়া নজরদারি

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৭ মার্চ : আসন্ন আসাম বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে হাইলাকান্দি জেলায় অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে ফ্লাইং স্কোয়াড টিম (এফএসটি) এবং স্ট্যাটিক সার্ভিলেন্স টিম (এসএসটি) সম্পূর্ণরূপে সক্রিয় রয়েছে। নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং লঙ্ঘন প্রতিরোধে এই দলগুলো জেলাজুড়ে কড়া নজরদারি ও নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে। জেলা…

Read More

হাইলাকান্দিতে ১৬৩ ধারা জারি, মাইক ও জমায়েতে নিষেধাজ্ঞা

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৭ মার্চ : জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হাইলাকান্দি জেলা প্রশাসন ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করেছে। জেলা কমিশনার অভিষেক জৈনের জারি করা নির্দেশে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নির্দেশিকা অনুযায়ী—অনুমতি ছাড়া জনসমক্ষে পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত সম্পূর্ণ…

Read More

করিমগঞ্জ কলেজকে স্ট্রংরুম হিসেবে ব্যবহার না করে তা অন্যত্র করার দাবিতে বিশিষ্ট নাগরিকদের স্মারকপত্র

মোহাম্মদ জনি, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ মার্চ : করিমগঞ্জ কলেজকে প্রতিটি নির্বাচনের পর স্ট্রংরুম হিসেবে ব্যবহারের ফলে ছাত্রছাত্রীদের পঠন-পাঠন দীর্ঘকাল বন্ধ থাকার প্রতিবাদ এবং বিকল্প স্থানে স্ট্রংরুম স্থাপনের দাবিতে নিজের মুখ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নিকট গতকাল স্মারকপত্র প্রেরণ করেছে  করিমগঞ্জের নাগরিক সমাজ। স্মারক পত্রে স্বাক্ষর করেন বিশিষ্ট প্রবীণ নাগরিক সতু রায়, প্রবীণ আইনজীবী জ্যোতির্ময় দাস,…

Read More

শাসক সরকারের প্রতি অসন্তোষ, পরিবর্তনের বার্তা, ‘মিট দ্য প্রেস’-এ অভিজিৎ পাল

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ মার্চ : শাসক সরকারের প্রতি মানুষের অসন্তোষ বাড়ছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ পরিবর্তন চান, এমনই মন্তব্য করলেন শিলচর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী অভিজিৎ পাল। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অভিজিৎ পাল তাঁর নির্বাচনী পরিকল্পনা, উন্নয়নমূলক…

Read More

বারুণী স্নান উপলক্ষে সিদ্ধেশ্বর কপিলাশ্রমে মেলার উদ্বোধন, ভক্তদের ঢল

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১৭ মার্চ: ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিব মন্দির ঘাটে বারুণী স্নানকে কেন্দ্র করে আয়োজিত বারুণী মেলার শুভ সূচনা হল মঙ্গলবার। কাটিগড়া চৌরঙ্গি এলাকায় মেলার প্রধান প্রবেশদ্বারে বেলা প্রায় ১১টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং মেলা কমিটির সভাপতি তথা কাটিগড়া সার্কল অফিসার…

Read More

কংগ্রেস ছাড়লেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন, একই পথে ইজাজও

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : দীর্ঘ ৩৫ বছরের সম্পর্কের ইতি টেনে কংগ্রেস দল ছাড়লেন শিলচর জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা সোনাই ব্লক কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি আক্তার হোসেন বড়ভুইয়া (আক্কা)। সোমবার তিনি জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের কাছে দলের প্রাথমিক সদস্যপদসহ সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে আক্তার হোসেন উল্লেখ করেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে…

Read More

সাংবাদিক প্রিতম নাথের পিতৃদেব প্রাক্তন সেনাকর্মী প্রহ্লাদচন্দ্র নাথ প্রয়াত

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : ধলাই দুলাল গ্রামের বাসিন্দা, প্রাক্তন সেনাকর্মী প্রহ্লাদচন্দ্র নাথ আর নেই। মঙ্গলবার দুপুর প্রায় একটায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। প্রহ্লাদ নাথ ভারতীয় সেনাবাহিনীর আর্মি মেডিক্যাল কোরে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কর্মরত ছিলেন। কর্মজীবনে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে তিনি দেশমাতৃকার সেবায়…

Read More

ভক্তি, ঐতিহ্য ও আনন্দে মুখর বাজারিছড়া, বারুণী মেলায় উপচে পড়া জনসমাগম

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৭ মার্চ : বাজারিছড়ায় ঐতিহ্য, ভক্তি আর গ্রামীণ সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনে জমে উঠল পবিত্র বারুণী মেলা। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। প্রতি বছরের মতো এবারও ভোরের প্রথম আলো ফুটতেই বাজারিছড়ার লঙ্গাই নদীর ঘাটে নেমে আসে…

Read More

কাছাড়ে শান্তিপূর্ণ ভোটে কড়া প্রস্তুতি, হেল্পলাইন চালু পুলিশের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া জানান, জেলার সাতটি…

Read More

শিলচরে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন, পরিবর্তনের আহ্বান অভিজিৎ পালের

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : শিলচর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পবিত্র বারুণীর শুভক্ষণে দেবীর আশীর্বাদ নিয়ে কার্যালয়ের সূচনা হয়। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, বিভিন্ন শাখা সংগঠনের নেতা এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের মা সুধারানী পাল এই কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধনের পর অভিজিৎ পাল…

Read More