Category: বরাক
বরাক ভ্যালি মিডিয়া সুপার অ্যাসোসিয়েশনের নয়া কমিটি, জুনে সাংবাদিকদের ফুটবল টুর্নামেন্টের সিদ্ধান্ত
বরাক তরঙ্গ, ৪ জুন : বরাক ভ্যালি মিডিয়া সুপার অ্যাসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ সভা বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সাংবাদিক অজিত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমীরণ চৌধুরীকে সভাপতি এবং বিশ্বজিৎ আচার্যকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও অজিত দাসকে কার্যকরী সভাপতি, দেবদুলাল মালাকারকে…
দ্বিতীয়বার মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন কৃষ্ণেন্দু পাল, গুয়াহাটিমুখী শত শত শুভাকাঙ্ক্ষী
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৪ জুন : অসমের রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ দিন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণে পাথারকান্দির তিনবারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল দ্বিতীয়বারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই পাথারকান্দি, লোয়াইরপোয়া এবং সমগ্র শ্রীভূমি জেলায় উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বৃহস্পতিবার ভোর থেকেই…
ট্র্যাভেলার বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু বাজারিছড়ায়
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৪ জুন : শ্রীভূমি জেলার বাজারিছড়া থানার অন্তর্গত অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের সলগই এলাকায় বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। দ্রুতগতির একটি ট্র্যাভেলার বাসের ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।…
সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশে ব্যাপক ত্রুটি ও ওয়েবসাইট সংক্রান্ত অনিয়ম, জরুরি হস্তক্ষেপের দাবি এআইডিএসও’র
বরাক তরঙ্গ, ৪ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে পাঠরত ছাত্রছাত্রীদের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশের পর পরিলক্ষিত গুরুতর অনিয়মগুলি দ্রুত নিরসনের দাবিতে বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট স্মারকপত্র প্রদান করে ছাত্র সংগঠন এআইডিএসও’র কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা কমিটির একটি প্রতিনিধিদল। সংগঠনের প্রতিনিধিরা আজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে স্মারকপত্র প্রদান করে উপ পরীক্ষা নিয়ন্ত্রক অনুপ কুমারের…
কৃষ্ণেন্দু পালের পুনরায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিতে সহচরীতে আনন্দের জোয়ার
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৪ জুন : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের অন্তর্ভুক্তির ঘোষণায় সহচরী এলাকায় নেমে আসে উৎসবের আবহ। নতুন মন্ত্রীদের তালিকা প্রকাশের পরপরই ব্যবসায়ী প্রতিষ্ঠান সহচরীর কর্মচারী, সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মন্ত্রিসভায় কৃষ্ণেন্দু পালের পুনর্নিয়োগের খবর পৌঁছাতেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে…
প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন ও ইউডিআইডি নিবন্ধন শিবিরে খাবার বিতরণ শিলচর ভ্যালি ভিউ ও ইয়াসির
বরাক তরঙ্গ, ৪ জুন : মেহেরপুরস্থিত জেলা সমাজকল্যাণ দফতরে অনুষ্ঠিত “প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন ও ইউডিআইডি নিবন্ধন শিবির”-এ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার অসম সরকারের উদ্যোগ ও সক্ষমের সহযোগিতায় আয়োজিত হয় শিবির। শিবিরে প্রায় ৫০০ জন বিশেষ করে দিব্যাঙ্গ ব্যক্তি, তাঁদের অভিভাবক…
হাইলাকান্দিতে সঙ্কটজনক চিকিৎসা পরিষেবার সম্প্রসারণে নতুন দিগন্ত
বরাক তরঙ্গ, ৪ জুন : ২০২১–২২ সালে হাইলাকান্দি জেলায় সংকটজনক (ক্রিটিক্যাল) চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যায়। উন্নত আইসিইউ পরিষেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে জীবনরক্ষাকারী চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়। সেই সময় জেলায় আইসিইউ পরিষেবা এখনও বিকাশের পর্যায়ে ছিল। এই প্রেক্ষাপটে সরকারি আইসিইউ ধীরে ধীরে গুরুতর অসুস্থ রোগীদের…
বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত কৃষ্ণলাল বৈষ্ণব
বরাক তরঙ্গ, ৪ জুন : শ্রীভূমির বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপক ড. কৃষ্ণলাল বৈষ্ণব। তিনি।এনআইটি শিলচরের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। গত ২৯ মে আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি জেলার এই প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করেন। শিক্ষাদান, গবেষণা এবং অ্যাকাডেমিক প্রশাসনের ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী ড. বৈষ্ণব এনআইটি শিলচরে…
লালা বাজারে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পুনর্নির্মিত শাখা উদ্বোধন
বরাক তরঙ্গ, ৪ জুন : লালা বাজারের সেন্ট্রাল রোডে পুনর্নির্মিত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শাখার উদ্বোধন করা হল। বৃহস্পতিবার শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরিজ্ঞন রায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিলচর সার্কলের হেড সৌরভ কুমার ও লালা শাখার প্রধান বিও রক্তিম বর্মণ সহ স্থানীয় ব্যাঙ্ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে লালা শাখার প্রধান বিও…
শিলচর ও সোনাইয়ে মাদক সহ তিন মহিলা আটক
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৪ জুন : শিলচর ও সোনাইয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক সহ তিন মহিলা ও এক যুবককে আটক করেছে কাছাড় পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযানে শিলচর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে গুলনেহার বেগম লস্কর নামে এক নারী পাচারকারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৫টি সাবান কেসে লুকিয়ে রাখা ২৯৮ গ্রাম সন্দেহভাজন…
