Category: বরাক
বিশ্ব পরিবেশ দিবসে চারা বিক্রেতাদের সংবর্ধনা সহ নানা কর্মসূচি লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-র
বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। শুক্রবার সমাজে পরিবেশ সংরক্ষণে পরোক্ষ অবদানের স্বীকৃতি হিসেবে শিলচরের দুইজন চারা বিক্রেতাকে সংবর্ধিত করা হয়।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, জীবিকা নির্বাহের জন্য তাঁরা প্রতিদিন চারা বিক্রি করলেও তাঁদের এই পেশা সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত…
কাশীপুরে ভারতমালা প্রকল্পে জমি হারানোদের পুনর্বাসনের দাবিতে হাইকোর্টে মামলা
বরাক তরঙ্গ, ৫ জুন : কাশীপুর দ্বিতীয় খণ্ডের একাধিক গরিব পরিবার ভারতমালা প্রকল্পের জন্য জমি ও বসতভিটা হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। অভিযোগ, ২০২৩ সালের ৫ মে তাঁদের জমি অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে নোটিফিকেশন জারি হলেও ২০২৪ সালের ২৮ ডিসেম্বর প্রকাশিত তৃতীয় ধাপের নোটিফিকেশনে কয়েকটি জমির দাগে আবেদনকারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। নাম…
বিশ্ব পরিবেশ দিবসে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সবুজ অভিযাত্রাসপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা
মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। পরিবেশ রক্ষার সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে জেলা কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান। বৃহস্পতিবার সকালে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে করিমগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণের…
শ্রীভূমির গর্দারাশি ও কেশরকাপন গ্রামে খেত বাঁচাও অভিযান ও বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৫ জুন : পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি এবং জলবায়ু-সহনশীল চাষাবাদের প্রতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার শ্রীভূমির গর্দারাশি ও কেশরকাপন গ্রামে অত্যন্ত মর্যাদার সাথে ‘খেত বাঁচাও অভিযান’ এবং বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হয়েছে। এবারের মূল থিম ছিল হচ্ছে “প্রকৃতির প্রেরণায়: জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” (Inspired by Nature. For Climate. For Our Future)।…
শিলচরে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শ্রীশ্রীরামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের
বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচরের অম্বিকাপট্টিস্থিত শ্রীশ্রীরামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের উদ্যোগে শুক্রবার এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সংস্থার সদস্যরা নিজস্ব কার্যালয় থেকে শিলচর শ্মশানঘাটের পঞ্চবটী এলাকায় পৌঁছে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক প্রণবকুমার চৌধুরী, সহ-সভাপতি রঞ্জিত চৌধুরী ও…
বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচী রাধামাধব কলেজে
বরাক তরঙ্গ, ৫ জুন : শুক্রবার ৫ জুন রাধামাধব কলেজের এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন অডিট সেল এবং ৬২ আসাম গার্লস ব্যাটালিয়ন এনসিসি-র যৌথ উদ্যোগে রাধামাধব কলেজ প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন অডিট সেলের আহ্বায়ক ড. সন্তোষ বরা, আইকিউএসি সমন্বয়কারী ড. রাহুল শরণিয়া, কলেজ গ্রন্থাগারিক ড….
শিলচরের জনসমস্যা সমাধানে জেলা প্রশাসনের দ্বারস্থ যৌথ প্রতিনিধিদল, স্মারকলিপি প্রদান
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৫ জুন : শিলচর শহরের বিভিন্ন সক্রিয় সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এক যৌথ প্রতিনিধিদল শুক্রবার কাছাড় জেলার জেলা কমিশনারের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা কমিশনার (ডিডিসি) রাজীব রায়ের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করে। শহরের বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা ও নাগরিক অধিকার সংক্রান্ত দাবি তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। জানা…
ভারতমালা প্রকল্পকে কেন্দ্র করে কাছাড়ে বৃহৎ উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল শত শত অবৈধ নির্মাণ
রূপক চক্রবর্তী, শিলচর। বরাক তরঙ্গ, ৫ জুন : ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মাণ সড়কের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে কাছাড় জেলার উধারবন্দ এলাকার আরকাটিপুর ও দয়াপুরে বৃহৎ উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে ২০টিরও বেশি বুলডোজার নিয়ে শুরু হওয়া এই অভিযানে শত শত অবৈধ ঘরবাড়ি, টিনের চালা এবং অন্যান্য নির্মাণ ভেঙে ফেলা হয়। প্রশাসন সূত্রে জানা…
ভাঙনের মুখে ডেঙ্গারবন্দ-আসাইঘাট গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৫ জুন : বর্ষা শুরু হতেই ফের কবলে পড়েছে পাথারকান্দি বিধানসভা এলাকার লোয়াইরপোয়া ব্লকের সলগই গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ডেঙ্গারবন্দ-আসাইঘাট গ্রামীণ সড়ক। ইতিমধ্যে সড়কের একাধিক স্থানে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো সময় রাস্তার একটি বড় অংশ পাশ দিয়ে প্রবাহিত হাতাইছড়া নদীতে…
ধর্মনগর কলামন্ডলের সাংস্কৃতিক আসরে শিলচরের সম্মিলিত লোকমঞ্চের মাতানো পরিবেশনা
বরাক তরঙ্গ, ৫ জুন : ধর্মনগর কলামন্ডলের ৪০তম সাংস্কৃতিক অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরের ঐতিহ্যবাহী সম্মিলিত লোকমঞ্চের শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। লোকসঙ্গীত ও ধারাভাষ্যের সমন্বয়ে সাজানো পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শেষ পর্বের ধামাইল পরিবেশনা। ধামাইলের সুর বেজে উঠতেই দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। অনেকেই…
