Category: বরাক
অকালে প্রয়াত লড়াকু ফুটবলার থানজিক রংমাই
বরাক তরঙ্গ, ৪ জুন : অকালে না-ফেরার দেশে পাড়ি দিলেন শিলচরের লড়াকু ফুটবলার থানজিক রংমাই। বুধবার বিকেলে শিলচরের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮ বছর। জানা গেছে, কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। রেখে গেছেন মা ও দাদা জেলার তারকা ফুটবলার জেঙ্গা রংমাইকে। অ্যাটাকিং হাফ হিসেবে বিপক্ষের রক্ষণ চুরমার করে দিতে…
অসাধারণ সৃজনশীলতায় সবাইকে মুগ্ধ করল সপ্তম শ্রেণির ছাত্র ফারহান
শুভ দাস, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ জুন : পরিবেশ সংরক্ষণ ও পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যের গুরুত্বকে সৃজনশীলভাবে তুলে ধরে সকলের প্রশংসা কুড়িয়েছে শ্রীভূমির মহর্ষি বিদ্যামন্দিরের সপ্তম শ্রেণির ছাত্র ফারহান আহমদ চৌধুরী। “Reliance of the Earth” শীর্ষক একটি আকর্ষণীয় ও নান্দনিক প্রজেক্ট তৈরি করে সে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের মুগ্ধ করেছে। ফারহানের তৈরি প্রজেক্টে পৃথিবীর অস্তিত্ব, প্রকৃতির উপর…
কালাইনে হেরোইন উদ্ধার, গ্রেফতার ২
বরাক তরঙ্গ, ৩ জুন : মাদকদ্রব্যের অবৈধ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কালাইন পুলিশ। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালাইন থানার অন্তর্গত দিগরখাল এলাকায় চেকিং ও বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কালাইনের দিকে আসা AS-01 ET-6933 নম্বরের একটি মারুতি ব্যালেনো গাড়িকে সন্দেহের ভিত্তিতে আটক করে পুলিশ। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে…
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দ্য গ্রিনস এর আন্তঃকলেজ কুইজ হাইলাকান্দিতে
বরাক তরঙ্গ, ৩ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণকারী সংস্থা ‘দ্য গ্রিনস’, হাইলাকান্দি এবং অসম সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের উদ্যোগে বুধবার এক আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রীকিষণ সারদা কলেজের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) এবং স্টুডেন্টস ফর ডেভেলপমেন্ট-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতা…
উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরে পুজো কৃষ্ণেন্দু পালেরমোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ জুন : গুয়াহাটি যাওয়ার পথে বুধবার কাছাড় জেলার ঐতিহ্যবাহী উধারবন্দ শ্রীশ্রী কালীবাড়িতে মা কাঁচাকান্তির চরণে পূজা-অর্চনা করেন পাথারকান্দির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা জানান। পূজা শেষে কৃষ্ণেন্দু পাল বলেন, মা কাঁচাকান্তির আশীর্বাদে সকল মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বজায় থাকুক।…
মাই ভারত পোর্টালে নিবন্ধনের আবেদন জানিয়ে সাইকেল র্যালি শ্রীভূমিতে
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ জুন : শ্রীভূমির মাই ভারত শাখা এবং নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বুধবার শ্রীভূমির সেটেলমেন্ট রোডের শ্যামসুন্দর বিদ্যা মন্দির হাইস্কুলে বিশ্ব সাইকেল দিবস উদযাপন উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধানশিক্ষক অরজেন্দু রায়ের পৌরোহিত্যেসভায় ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার গৌরব পান্থী বিশ্ব সাইকেল দিবস পালনের তাৎপর্য তুলে ধরেন এবং যুব সমাজকে মাই ভারত…
হাইলাকান্দি জেলা কারাগারে বৈদ্যুতিক ফ্যান প্রদান করল রোটারি ক্লাব
বরাক তরঙ্গ, ৩ জুন : মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাইলাকান্দি রোটারি ক্লাবের উদ্যোগে বুধবার হাইলাকান্দি জেলা কারাগারে একটি বৈদ্যুতিক ফ্যান প্রদান করা হয়। গ্রীষ্মের তীব্র দাবদাহে কারাগারের আবাসিকদের কিছুটা স্বস্তি প্রদান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রোটারি ক্লাবের প্রতিনিধিরা কারা কর্তৃপক্ষের হাতে…
প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদের বাসভবনে সাক্ষাৎ মওলানা মাহমুদুল হাসানের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ জুন : প্রাক্তন মন্ত্রী ও দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক সিদ্দেক আহমদের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন মওলানা মাহমুদুল হাসান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও, এদিনের এই সাক্ষাৎ সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক ইতিবাচক বার্তা বহন করে। সাক্ষাৎকালে মওলানা মাহমুদুল হাসান প্রাক্তন মন্ত্রীর…
জলাবদ্ধতা ও বেহাল জাতীয় সড়কের প্রতিবাদে শ্রীভূমিতে গণধরনা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ জুন : দীর্ঘদিন ধরে চলতে থাকা জলাবদ্ধতা, কৃত্রিম বন্যা পরিস্থিতি এবং বেহাল জাতীয় সড়কের কারণে জনজীবনে নেমে আসা দুর্ভোগের প্রতিবাদে বুধবার শ্রীভূমি শহরে গণধরনা কর্মসূচি পালিত হয়। শম্ভুসাগর পার্ক প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সমাজকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নিয়ে অবিলম্বে সমস্যার স্থায়ী…
ইউসিসি সম্পর্কে বিভিন্ন মহলে অপপ্রচার চালানো হচ্ছে : মিলন দাস
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৩ জুন : ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) নিয়ে জনমনে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করতে শিলচরে এক সাংবাদিক সম্মেলনে আইনটির বিভিন্ন দিক তুলে ধরলেন হাইলাকান্দির বিধায়ক মিলন দাস। তিনি দাবি করেন, ইউসিসি সম্পর্কে বিভিন্ন মহলে অপপ্রচার ও ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিধায়ক জানান, শপথ…
