পালংঘাট ড্রেনে পড়ে মৃত্যু যুবকের

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৪ জুন : ধলাইর পালংঘাটের আনোয়ারপার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার এক মর্মান্তিক ঘটনায় কুশল দাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, কুশল দাস অসুস্থ হয়ে রাস্তার পাশের একটি ড্রেনে পড়ে যান। কিছু সময় পর স্থানীয় বাসিন্দারা তাঁকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পালংঘাট আউটপোস্টে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। মৃত কুশল দাস রুকনী তৃতীয় খণ্ডের জামালপার-আনোয়ার রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। প্রয়োজনে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আকস্মিক ঘটনায় পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *