কালাইন সত্যরঞ্জন কলেজের নতুন অধ্যক্ষ বিশ্বজিৎ ভট্টাচার্য

Spread the news

শুভ দাস, শ্রীভুমি।
বরাক তরঙ্গ, ৪ জুন : কালাইন সত্যরঞ্জন কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ড. বিশ্বজিৎ ভট্টাচার্য। তাঁর এই নিয়োগে শিক্ষা মহল, সহকর্মী, ছাত্রছাত্রী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়েছে।দীর্ঘ শিক্ষাজীবনে অধ্যাপনা, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি সুপরিচিত। কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একাডেমিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা অনুরাগীদের মতে, তাঁর নেতৃত্বে কালাইন সত্যরঞ্জন কলেজ নতুন উদ্যমে এগিয়ে যাবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও সুনাম অর্জন করবে। এদিকে, তাঁর নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁর সফল কর্মময় অধ্যক্ষত্ব কামনা করেছেন এবং প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *