Category: বরাক
সোনাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
বরাক তরঙ্গ, ২৯ জুন : সোনাইয়ের রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড এলাকায় এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত খাদিজা বেগম লস্করের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্ট মাসে…
শিলচর পুর নিগমের ভোটার তালিকার খসড়া প্রকাশ
৪২টি ওয়ার্ড, ৩০০টি ভোটকেন্দ্র এবং ২.৬৯ লক্ষাধিক ভোটার অন্তর্ভুক্ত; ৬ জুলাই পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করা যাবে জনসংযোগ, শিলচর। বরাক তরঙ্গ, ২৯ জুন : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনের প্রাক্কালে সোমবার অসম রাজ্য নির্বাচন কমিশন নবগঠিত শিলচর পুর নিগমের খসড়া ফটো ভোটার তালিকা প্রকাশ করেছে। ২০২৪ সালে অসম সরকার কর্তৃক সম্পন্ন নতুন সীমানা পুনর্নির্ধারণ…
ফার্নিচারের দোকানে পুলিশের হানা, উদ্ধার ইয়াবা, গ্রেপ্তার যুবক
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২৯ জুন : মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল কাছাড় জেলা পুলিশ। জেলার ধলাই থানার অন্তর্গত কুলিছড়া বাজারের একটি ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জুবেল আহমেদ লস্কর (২৪) নামে কুলিছড়া গ্রামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের…
শিলচরে বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে স্থায়ী স্বাস্থ্য পরিসর গড়ে দিল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর
বরাক তরঙ্গ, ২৯ জুন : বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জরুরি স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। সোমবার শিলচরের রামনগরস্থিত বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে একটি স্থায়ী প্রাথমিক চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়। এই স্বাস্থ্য পরিসরে দু’টি বেড, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং বিভিন্ন জরুরি ওষুধের ব্যবস্থা করা হয়েছে, যাতে অসুস্থ হয়ে…
হাইলাকান্দির ২৫তম জেলা কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ জয় বিকাশের
বরাক তরঙ্গ, ২৯ জুন : হাইলাকান্দির ২৫তম জেলা আয়ুক্ত হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন জয় বিকাশ। একই দিনে স্বেচ্ছায় বদলির আবেদনকারী বিদায়ী জেলা কমিশনার অভিষেক জৈন হাইলাকান্দি থেকে বিদায় নেন। দায়িত্ব হস্তান্তরের পর অভিষেক জৈন জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের সঙ্গে স্মৃতিচারণা করেন এবং একসঙ্গে ছবি উঠেন। কর্মজীবনের এই…
ঘরে বসেই চলছিল মাদকের কারবার, অভিযানে গ্রেফতার বাবা-মেয়ে
কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২৯ জুন : কাছাড় জেলার বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে আলিপুর বস্তি এলাকার আলিপুর দ্বিতীয় খণ্ড গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ঘটনায় বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সমসুর উদ্দিন এবং…
রাধামাধব কলেজ বিপিন চন্দ্র মেমোরিয়াল লাইব্রেরির উদ্যোগে লাইব্রেরি ‘লিটারেসি প্রোগ্রাম’ শিলচরে
বরাক তরঙ্গ, ২৯ জুন : শুধুমাত্র পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে হবে না পড়ুয়াদের নিয়মিত গল্প বই পড়ার অভ্যাস করতে হবে। আর ভাল পড়াশোনা করে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে হবে। সোমবার শিলচর রাধামাধব কলেজ বিপিন চন্দ্র মেমোরিয়াল লাইব্রেরির উদ্যোগে শিলচর মেহেরপুরস্থিত ৪৩৫ নম্বর শকুন্তলা এলপি স্কুলে আয়োজিত ‘লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম’ এর অনুষ্ঠানে অংশগ্রহণ করে কচিকাঁচা পড়ুয়াদের প্রতি এই…
শ্রীভূমির অভিভাবক মন্ত্রী হিসেবে প্রথম সফরে কৌশিক রায়, উন্নয়ন প্রকল্পে গতি আনতে পর্যালোচনা বৈঠক
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৯ জুন : শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে এসে জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার বার্তা দিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়। সফর উপলক্ষে তাঁকে স্বাগত জানান জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন ও পার্বত্য এলাকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, জনপ্রতিনিধি এবং প্রশাসনের…
ডিমের কার্টনের আড়ালে বিদেশি মদ, পাথারকান্দিতে উদ্ধার
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৯ জুন: ডিমের কার্টনের আড়ালে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচারের চেষ্টার অভিযোগে এক চালককে গ্রেপ্তার করেছে পাথারকান্দি থানার পুলিশ। রবিবার রাতে নবনিযুক্ত ওসি বিশ্বজ্যোতি দেউরীর নেতৃত্বে পরিচালিত বিশেষ নাকা তল্লাশি অভিযানে একটি বলেরো পিক-আপ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে…
মুম্বাইয়ে ‘আসাম অ্যাসোসিয়েশন’-এর সংবর্ধনা আমিনুর রশিদকে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৯ জুন : দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে প্রবাসী অসমবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আসাম অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। রবিবার মুম্বাই বিমানবন্দরে পৌঁছালে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে শোভাযাত্রার মাধ্যমে তাঁকে সংগঠনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে ফুলের…
