হাইলাকান্দির ২৫তম জেলা কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ জয় বিকাশের

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ জুন : হাইলাকান্দির ২৫তম জেলা আয়ুক্ত হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন জয় বিকাশ। একই দিনে স্বেচ্ছায় বদলির আবেদনকারী বিদায়ী জেলা কমিশনার অভিষেক জৈন হাইলাকান্দি থেকে বিদায় নেন।

দায়িত্ব হস্তান্তরের পর অভিষেক জৈন জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের সঙ্গে স্মৃতিচারণা করেন এবং একসঙ্গে ছবি উঠেন। কর্মজীবনের এই নতুন অধ্যায়ে পদার্পণের আগে তিনি সকলের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, তিনি আসাম ক্যাডার থেকে রাজস্থান ক্যাডারে যোগদান করবেন।

অন্যদিকে, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই জেলা কমিশনার জয় বিকাশ হাইলাকান্দি সার্কিট হাউসে আয়োজিত জনগণনা ক্ষেত্র প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন। ২৯ জুন থেকে ১ জুলাই, ২০২৬ পর্যন্ত চলা এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো ক্ষেত্র প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করা এবং আসন্ন জনগণনা কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও কার্যকরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় তাঁদের সমৃদ্ধ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *