অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তা, পাথারকান্দিতে অমিত শাহের গর্জন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : নির্বাচনী প্রচারের শেষ লগ্নে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্র রীতিমতো উত্তাল হয়ে উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গর্জনে। মঙ্গলবার বাজারিছড়া জিপির কালাছড়া লালমাটি মাঠে আয়োজিত ‘বিজয় সংকল্প’ সমাবেশে সকাল প্রায় ১১টায় উপস্থিত হয়ে তিনি সরাসরি হুঁশিয়ারি দেন অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করতে হবে, আর রাজ্যে বিজেপি সরকার গঠন…

Read More

লক্ষীপুর বাজারঘাটে নদী থেকে উদ্ধার অপরিচিত মহিলার মৃতদেহ

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : বরাকনদী দিয়ে ভেসে এলো এক অপরিচিত মহিলার মৃতদেহ। মঙ্গলবার সকালে লক্ষীপুর বাজারঘাটে স্থানীয়রা এই মহিলার মৃতদেহটি নদীর পারে ভেসে থাকতে দেখে লক্ষীপুর থানায় খবর দেন। পুলিশ আসতে একটু দেরী হওয়ায় মৃতদেহটি পুনরায় ভাসতে শুরু করে। শেষে নৌকা জোগাড় করে মৃতদেহ নৌকায় তুলে লক্ষীপুর ফেরীঘাটে আনা হয়। মৃত মহিলার হাতে শাখা…

Read More

পরিবর্তনের হাওয়া স্পষ্ট, সোনাইয়ে আমিনুলের জয় নিয়ে আশাবাদী এজেপি নেতা ফখরুল

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : অসম জাতীয় পরিষদ (এজেপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম মজুমদার এবারের বিধানসভা নির্বাচনে সোনাই কেন্দ্র জুড়ে জোরকদমে প্রচার চালালেন। তিনি এজেপির পক্ষ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী আমিনুল হক লস্করের সমর্থনে পুরো সোনাই বিধানসভা কেন্দ্রের অলিগলি ঘুরে ব্যাপক জনসংযোগ করেন। প্রচারের শেষ দিনে তিনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে জানান, সোনাইয়ের…

Read More

অমিত কলোয়ারের জোর প্রচার

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : বড়খলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের শেষ দিনে জনসংযোগে এগিয়ে থাকার দাবি তুললেন কংগ্রেস প্রার্থী ডাঃ অমিত কলোয়ার। মঙ্গলবার এনআইটি বাইপাস সংলগ্ন এলাকায় এক নির্বাচনী সভায় অংশ নিয়ে তিনি বলেন, জনসংযোগের মাধ্যমে তিনি বিপক্ষ বিজেপি প্রার্থীর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডাঃ কলোয়ার বলেন, “বড়খলার মানুষ এবার একজন…

Read More

প্রচারের শেষদিনে বিশাল সমাবেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : প্রচারের শেষদিনে ঝড় তুলতে শিলচরে হাজির হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায় এবং উধারবন্দ কেন্দ্রের প্রার্থী রাজদীপ গোয়ালার সমর্থনে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির বিশাল ‘বিজয় সংকল্প সমাবেশে’ অংশ নেন তিনি। সমাবেশে লক্ষীপুরের প্রার্থী কৌশিক রায়, বড়খলার প্রার্থী কিশোর নাথ,…

Read More

আমিনুল হককে সমর্থন নিউ ইয়ং স্টার ক্লাবের

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : সোনাই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে পূর্ণ সমর্থন জানালো সোনাবাড়িঘাটের অগ্রণী বেসরকারি সংস্থা নিউ ইয়ং স্টার ক্লাব। মঙ্গলবার ক্লাবের কার্যালয়ে ক্লাবের কর্মকর্তারা সাংবাদিক বৈঠক ডেকে আমিনুল হককে সমর্থনের কথা জানান। ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, সব সদস্যের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রচারের শুরু থেকে ক্লাবের সদস্যরা…

Read More

কেঁপে উঠল বরাক সহ রাজ্য, উৎপত্তিস্থল হাইলাকান্দি

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : রাজ্যে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুর ২-১৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হাইলাকান্দি জেলায়। সংস্থার তথ্য অনুসারে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৮। এছাড়া ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে। রাজ্যের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়।…

Read More

সোনাইয়ে আশাবাদী এআইইউডিএফেরর প্রার্থী

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : সোনাই আসনে জয় নিয়ে পুরোপুরি আশাবাদী এআইইউডিএফের প্রার্থী মিনার হোসেন মাঝারভূইয়া। সোমবার এক সাংবাদিক বৈঠক ডেকে তিনি দৃঢ়তার সঙ্গে জয়ের দাবি করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিনার হোসেন মাঝারভূইয়া বলেন, সোনাইয়ের সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবেই তাঁরা এআইইউডিএফ-কে বেছে নেবেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন…

Read More

পনেরো দিনে দু’বার রং বদল, এবার বিজেপিতে আয়েশা

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : অল্প সময়ের মধ্যেই পরপর দুইবার রাজনৈতিক শিবির পরিবর্তনের পর শেষ পর্যন্ত বিজেপিকেই নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নিলেন অগপ-র প্রাক্তন সংখ্যালঘু নেত্রী আয়েশা সুলতানা চৌধুরী। নির্বাচনের মাত্র দু’দিন আগে, মঙ্গলবার ইটখোলা অবস্থিত বিজেপি কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পনেরো…

Read More

বিজেপিতে ভিড়লেন কংগ্রেস নেতা সূর্যকান্ত সরকার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : কংগ্রেস ত্যাগের চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই বিজেপিতে যোগদান করলেন সূর্যকান্ত সরকার। মঙ্গলবার সকালে তিনি ইটখোলা বিজেপি কার্যালয়ে পৌঁছেন। এবং জেলা সভাপতি রূপম সাহা ও দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাদ পুরকায়স্থের উপস্থিতিতে গেরুয়া বসন পরিধান করেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সাধারণ মানুষের সেবার জন্য এই…

Read More