ভোট পর্ব শেষে পাথারকান্দিতে কর্মীদের সঙ্গে লাড্ডু বিতরণে কৃষ্ণেন্দু

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : পাথারকান্দিতে ভোটগ্রহণের দিনভর উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক টানাপোড়েনের আবহ কাটতে না কাটতেই সামনে এল এক ভিন্ন ও ইতিবাচক চিত্র। ভোট শেষে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দুকে দেখা গেল তাঁর দলীয় কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লাড্ডু বিতরণ করতে। এই দৃশ্য যেন গণতন্ত্রের মানবিক ও সৌহার্দ্যের দিকটিকেই নতুনভাবে তুলে ধরল। সারাদিনের…

Read More

আংশিক বিক্ষিপ্ত ঘটনার মধ্যেও পাথারকান্দিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, ৯০ শতাংশ ভোটের হার

বুথ দখল, সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, নিরাপত্তা বাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : বৃহস্পতিবার বিক্ষিপ্ত উত্তেজনা ও নানা অভিযোগের আবহের মধ্য দিয়েই পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে সম্পন্ন হল ভোটগ্রহণ পর্ব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের উৎসাহ-উদ্দীপনা যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনি দিনভর একাধিক কেন্দ্র থেকে উঠে এসেছে  আংশিক বিশৃঙ্খলা ও সংঘর্ষের খবর।বৃহস্পতিবার…

Read More

কাছাড়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোটগ্রহণ, স্ট্রং রুমে জমা পড়ছে ইভিএম

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্র জুড়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি, কোনও ভোটকেন্দ্রেই পুনর্নির্বাচনের প্রয়োজন হবে না বলেও নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। ভোটগ্রহণ শেষে ধীরে ধীরে ভোটকর্মীরা শিলচরের রামনগরস্থিত আইএসবিটি স্ট্রং রুমে পৌঁছাতে শুরু করেছেন। তাঁদের…

Read More

হাইলাকান্দি জেলার দু’টি আসনে নির্বিঘ্নে ভোট

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : হাইলাকান্দি জেলার দু’টি বিধানসভা আসনে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভোট প্রক্রিয়া। ভোটকে কেন্দ্র করে জেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের পোর্টালের তথ্য অনুসারে হাইলাকান্দি আসনে ভোট পড়েছে ৮২.৩৩ শতাংশ এবং আলগাপুর-কাটলিছড়া আসনে ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। তবে ভোটের এই হার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার…

Read More

শিলচর শহরে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, ৮০ শতাংশ কাস্টিং নিয়ে আশাবাদী রাজদীপ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচর শহরেও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়। এদিন সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর পরিবেশে…

Read More

পাথারকান্দিতে ভোটকেন্দ্রে রণক্ষেত্রের চিত্র, ইভিএম ভাঙচুরে ২ ঘণ্টা স্থগিত ভোটগ্রহণ

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন উত্তেজনা চরমে পৌঁছায়। কেন্দ্রের রাঙামাটি এলাকার ৫১৩ নম্বর বুথকেন্দ্রে হঠাৎ করেই তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে, যার জেরে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, কংগ্রেস প্রার্থী কার্তিকসেনা সিনহার সমর্থকরা প্রথমে বিজেপির পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে…

Read More

বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পরিমল

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : প্রাক্তন মন্ত্রী তথা শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য আজ ধলাই বিধানসভা এলাকার আইরংমরায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তিনি পি.এম. শ্রী ১১৮ নম্বর আইরংমরা এলপি স্কুলে ভোট প্রদান করেন। ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্লবৈদ্য বলেন, বরাক উপত্যকার প্রতিটি কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন এবং…

Read More

সপরিবারে ভোটকেন্দ্রে বড়খলার বিজেপি প্রার্থী কিশোর নাথ, মতদান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : মাছুঘাট দাসপাড়ার ১৪৮ নম্বর বুথ (কেন্দ্র নং ৬৪৩)-এর অন্তর্গত এল.পি. স্কুলে আজ গণতান্ত্রিক উৎসবের এক উজ্জ্বল চিত্র ধরা পড়ে। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কিশোর নাথ পরিবারের সদস্যদের সঙ্গে বুথে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাঁর এই ভোটদান স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ ও…

Read More

ভোট দিলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল, শান্তিপূর্ণ ভোটের আহ্বান

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : শিলচর ১১৯ নম্বর বিধানসভা কেন্দ্রের আসাম ফিনান্সিয়াল কর্পোরেশন ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল।ভোট প্রদান শেষে তিনি সাধারণ ভোটারদের উৎসাহিত করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্রের এই মহোৎসবে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে সকলকে…

Read More

উধারবন্দে একাধিক কেন্দ্রে ইভিএমে গোলযোগ, দেরিতে ভোটগ্রহণ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : উধারবন্দে একাধিক ভোটকেন্দ্রে বিলম্বে ভোট শুরু হওয়ার অভিযোগ উঠেছে। ইভিএমে গোলযোগসহ বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়নি বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে কয়েকটি কেন্দ্রে দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। উধারবন্দ ডায়েটের ৩ নম্বর কক্ষে ইভিএমে…

Read More