Category: বরাক
মতবিনিময় সভার শেষদিকে পরিমল-দীপায়নের প্রকাশ্য মতবিরোধে সরগরম পরিবেশ
বরাক তরঙ্গ, ২৯ জুন : বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় রাজনৈতিক সৌজন্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেল। বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আমন্ত্রণপত্রে অতিথিদের তালিকায় কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্করের নামও অন্তর্ভুক্ত করা হয়। সভায় উপস্থিত হলে সোনাইয়ের বিধায়ক তথা অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে মঞ্চে যথাযথ সম্মান জানিয়ে আসন দেওয়া…
স্বয়ংসেবকরা একশো বছর ধরে আদর্শে অবিচল: গৌরাঙ্গ রায়
বরাক তরঙ্গ, ২৯ জুন : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ পূর্তি উপলক্ষে দক্ষিণ অসম প্রান্তের সাংগঠনিক জেলা দক্ষিণ কাছাড়ের উদ্যোগে রবিবার বিকেলে নরসিংহপুরের এক বিবাহ ভবনে ‘প্রবুদ্ধ নাগরিক সংগোষ্ঠি’ অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন, ভারত মাতার পূজন এবং ‘বন্দে মাতরম’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের প্রস্তাবিক বক্তব্যে দক্ষিণ কাছাড় জেলা কার্যবাহ অসীম বিশ্বাস বলেন, ১৯২৫…
শান্তিপুরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ইউনাইটেড সম্মেলন
বরাক তরঙ্গ, ২৮ জুন : নরসিংহপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শান্তিপুরের রামকৃষ্ণ আশ্রমে রবিবার অনুষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ইউনাইটেড সম্মেলন। সম্মেলনে শ্রীভূমি, হাইলাকান্দি ও শিলচরসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে সমাজের বিশিষ্ট ও অভিজ্ঞ ব্যক্তিরা তরুণ প্রজন্মের উদ্দেশে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও সামাজিক মূল্যবোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা নতুন প্রজন্মকে…
বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবিতে হাইলাকান্দিতে নাগরিক সভা, পূর্ণ সমর্থনের আশ্বাস মিলন দাসের
বরাক তরঙ্গ, ২৮ জুন : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে হাইলাকান্দিতে অনুষ্ঠিত নাগরিক সভা থেকে আন্দোলনকে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দিলেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। তিনি বলেন, হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের প্রায় ২ লক্ষ ২২ হাজার ভোটার এই ন্যায্য দাবির পক্ষে রয়েছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে যে কোনও গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে পাশে…
কাছাড়ে শুরু পালস পোলিও অভিযান, প্রথম দিনেই ১.৯ লক্ষাধিক শিশুকে টিকা
বরাক তরঙ্গ, ২৮ জুন : জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে রবিবার কাছাড় জেলাজুড়ে শুরু হয়েছে পালস পোলিও অভিযান। অভিযানের প্রথম দিনেই জেলার ১ লক্ষ ৯০ হাজারেরও বেশি শিশুকে ওরাল পোলিও ভ্যাকসিন (ওপিভি) খাওয়ানো হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে শিলচরের আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং কালাইন কমিউনিটি হেলথ সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়। শিলচরের…
ভাঙ্গা বাজারে ডাম্পারের ধাক্কায় মৃত্যু দিনমজুরের
বরাক তরঙ্গ, ২৮ জুন : বদরপুর থানার অন্তর্গত ভাঙ্গা বাজার এলাকায় জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক দিনমজুর। রবিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় নিহত হন লামাজোয়ার জিপির গুয়ারিগ্রাম গ্রামের বাসিন্দা বেলাল আহমদ (৪৫)। তিনি প্রয়াত আব্দুল মান্নান (মনাই মিয়া)-এর পুত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি ক্ষুব্ধ স্থানীয়…
আহলে সুন্নাতের প্রদেশ সভাপতি মওলানা জমির উদ্দিন আর নেই, জানাজা সোমবার
বাপন লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ২৮ জুন : বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, সুবক্তা এবং অসম প্রদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মওলানা জমির উদ্দিন লস্কর (বোয়ালজুরী) আর নেই। রবিবার রাত সাড়ে ৮ টা নাগাদ সোনাইয়ের কাজিডহর তৃতীয় খণ্ডের বোয়ালজুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। স্ত্রী,…
চলিতাকান্দিতে খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী, অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ
বরাক তরঙ্গ, ২৮ জুন : চলিতাকান্দিতে রবিবার বিকেলে সামাজিক সংগঠন ‘খোঁজ’-এর উদ্যোগে খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী এবং অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেল প্রায় ৩টায় চলিতাকান্দির মুন লাইট ফুটবল একাডেমিতে প্রশিক্ষণরত ছেলে ও মেয়েদের হাতে জার্সি, শর্টস ও ফুটবল তুলে দেওয়া হয়। এই সামগ্রী প্রদান করেন প্রাক্তন ভারতীয় স্কুল ফুটবল…
হাইলাকান্দিতে পালস পোলিও টিকাকরণ অভিযানের সূচনা মিলনের
বরাক তরঙ্গ, ২৮ জুন : ভারতের পোলিও-মুক্ত মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হাইলাকান্দি জেলায় তিনদিনব্যাপী পালস পোলিও টিকাকরণ (পিপিআই) অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। শনিবার এস কে রায় সিভিল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন হাইলাকান্দি সমষ্টির বিধায়ক ডঃ মিলন দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য পরিষেবার যুগ্ম সঞ্চালক। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার গৌরব দত্ত, এস…
সরকার সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে : কৃষ্ণেন্দু পাল
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ জুন : বরাক উপত্যকার সার্বিক উন্নয়নে অসম সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের ভবিষ্যৎ গঠনে বিশিষ্ট নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রবিবার কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন। শিলচরের এক হোটেলে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট-এর আয়োজনে অনুষ্ঠিত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এই মন্তব্য করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন,…
