Category: বরাক
হইচই ও বিতর্কে ভেস্তে গেল প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সোনাই শিক্ষাখণ্ডের কমিটি গঠন
বরাক তরঙ্গ, ৩০ জুন : তুমুল হইচই, ক্ষোভ এবং প্রতিনিধি নির্বাচন নিয়ে বিতর্কের জেরে প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সোনাই শিক্ষাখণ্ডের নতুন ব্লক কমিটি গঠনের প্রক্রিয়া শেষ পর্যন্ত ভেস্তে যায়। মঙ্গলবার সোনাবাড়িঘাট এমভি স্কুলে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। শিক্ষক সম্মিলনীর সোনাই শিক্ষাখণ্ডের নতুন ব্লক কমিটি গঠনের উদ্দেশ্যে আয়োজিত এই…
বৈঠাখাল কালী মন্দিরে নতুন ভবন নির্মাণের ভূমিপূজন কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৩০ জুন : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মঙ্গলবার বৈঠাখাল কালী মন্দিরে উপস্থিত হয়ে বিশেষ পূজা-অর্চনায় অংশ নেন। এদিন তিনি রাজ্যের শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনায় মা কালীর চরণে প্রার্থনা নিবেদন করেন। এদিন মন্দির প্রাঙ্গণে নতুন ভবন…
সিল পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, লাইসেন্স বাতিল
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুন : শিলচর-হাফলং জাতীয় সড়কের পাশে অবস্থিত বহুচর্চিত পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট (কাম স্পা)-এর লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করে প্রতিষ্ঠানটি চিরতরে সিল করে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পুলিশের অভিযানে এক নাবালিকাকে…
শিলচরের বেহাল পরিকাঠামো নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ অভিজিৎ পালের
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুন : শিলচর শহরের ভাঙাচোরা রাস্তাঘাট, উন্নয়নের অভাব এবং পুরসভার আর্থিক স্বচ্ছতা নিয়ে বিজেপি সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একাধিক অভিযোগ উত্থাপন করেন। অভিজিৎ পালের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিলচর শহরের অধিকাংশ…
শিলচরে ব্যতিক্রম এডুকেশন কনক্লেভে শিক্ষা, দক্ষতা ও ভবিষ্যৎ কর্মসংস্থাপনে নতুন দিকনির্দেশ
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুন : শিলচর মহিলা কলেজের প্রেক্ষাগৃহে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ ১০.০, যেখানে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হয় বিস্তৃত আলোচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, অধ্যাপক, প্রশাসনিক কর্মকর্তা, শিল্প বিশেষজ্ঞ, ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশার প্রতিনিধিগণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পদ্মশ্রী ডাঃ রবি কান্নান তাঁর বক্তব্যে…
কৃত্রিম বন্যা : শ্রীভূমি প্রশাসনের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দখল
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩০ জুন : শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে মঙ্গলবার শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডে ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। সকাল থেকেই চারটি বুলডোজার নিয়ে শুরু হওয়া এই অভিযানে নালা ও সরকারি জমি দখল করে নির্মিত দোকান, বাড়ির সীমানা প্রাচীর এবং বহুতল ভবনের সামনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।অভিযানে উপস্থিত…
মালুগ্রামের জয় কুমার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপরাজিতা পাল চৌধুরীকে বিদায় সংবর্ধনা
বরাক তরঙ্গ, ৩০ জুন : মালুগ্রামের ১৫ নম্বর জয় কুমার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপরাজিতা পাল চৌধুরী মঙ্গলবার অবসর গ্রহণ করেন। এ উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, বিদ্যালয় পরিচালন সমিতির উদ্যোগে তাঁকে এক আবেগঘন বিদায় সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা অপরাজিতা পাল চৌধুরীর নিষ্ঠা, কর্মদক্ষতা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। বিদ্যালয়ের…
মুম্বাইয়ে কিংবদন্তি ক্রীড়া চিকিৎসক আলি ইরানির সঙ্গে সাক্ষাৎ আমিনুর রশিদ চৌধুরীর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩০ জুন : মুম্বাই সফরকালে ভারতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান ক্রীড়া চিকিৎসক ও স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ আলি ইরানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অসম বিধানসভার বিরোধী দলের ডেপুটি চিফ হুইপ এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। বান্দ্রায় এক আন্তরিক পরিবেশে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠিত এই সাক্ষাতে স্বাস্থ্যসেবা, ক্রীড়া চিকিৎসার উন্নয়ন,…
শ্রীভূমি জেলা হাসপাতালের অধীক্ষকের পদত্যাগ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩০ জুন : পর্যালোচনা বৈঠকে মন্ত্রীর তিরস্কারের পরই শ্রীভূমি জেলা হাসপাতালের অধীক্ষক পদত্যাগ করেছেন। পর্যালোচনা বৈঠকে মন্ত্রী কৌশিক রায়ের তিরস্কারের পর শ্রীভূমি জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত অধীক্ষক ডাঃ শুভ্রাংশু ভট্টাচার্য পদত্যাগ করেছেন। জানা গেছে, বৈঠকে মন্ত্রীর ভর্ৎসনায় তিনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। এরপর তিনি যুগ্ম স্বাস্থ্য পরিচালকের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।ঘটনাটি নিয়ে…
অসুস্থ গৃহবধূর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার নিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৩০ জুন : পাথারকান্দি বিধানসভা এলাকার বুভরিঘাট গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম লোহারের স্ত্রী অনিতা লোহারের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের উদ্যোগ নিয়েছেন মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন অনিতা লোহার। বর্তমানে তিনি মাকুন্দা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সীমিত আর্থিক সামর্থ্যের কারণে চিকিৎসার খরচ…
