ছোট দুধপাতিলের আরণ্যিক ভ্যালি : ১২ বছরে ইন্টার্নশিপে অংশ নিয়েছে ৫ হাজার শিক্ষার্থী

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ জুন : ছোট দুধপাতিলের শ্রীনগর এলাকায় অবস্থিত আরণ্যিক ভ্যালি গত ১২ বছর ধরে পরিবেশবিজ্ঞানভিত্তিক ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কর্মসূচিতে আসাম বিশ্ববিদ্যালয়, গুরুচরণ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত এক যুগে প্রায় ৪ থেকে ৫ হাজার শিক্ষার্থী এখানে ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণ চলাকালে তারা জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় উদ্ভিদ চিহ্নিতকরণ, পরিবেশগত মাঠ জরিপ, আবাসস্থল পুনরুদ্ধার, টেকসই কৃষি এবং পরিবেশ সচেতনতা কার্যক্রমে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেছেন।

আরণ্যিক ভ্যালি স্থানীয় উদ্ভিদ ও প্রাণিজগতের সংরক্ষণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করে যাচ্ছে। সংস্থাটির কৃষিবিজ্ঞানী সেবুল আহমেদ চৌধুরী জানান, সম্প্রদায়ভিত্তিক সংরক্ষণমূলক উদ্যোগের মাধ্যমে পরিবেশ শিক্ষা বিস্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কাজে সহযোগী রুকন খান, অমৃতেশ্বর চন্দ ও করুণা কান্তি দাসের অবদানের কথাও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *