Category: বরাক
কাছাড়ে ৯.৫ কোটির ইয়াবা ও হেরোইন উদ্ধার, ধৃত মণিপুরের দুই মহিলা
বরাক তরঙ্গ, ১ জুলাই : উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। মঙ্গলবার কাছাড় জেলার তলেনগ্রাম এলাকায় যৌথ অভিযানে প্রায় ৯.৫ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়েছে। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নিরাপত্তা বাহিনী ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট এবং ৫৩৫ গ্রাম নম্বর-৪ হেরোইন…
সীমান্তে বন উজাড়, গাছ কেটে ধানক্ষেতে ফেলায় ব্যাপক ক্ষতি, ক্ষোভ কৃষকের
বরাক তরঙ্গ, ১ জুলাই : অসম-মিজোরাম সীমান্তে বনভূমির মূল্যবান ও শতবর্ষী গাছ কাটায় এলাকাজুড়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ অনুযায়ী, সোমবার একটি বিশাল পিং গাছ কেটে স্থানীয় কৃষক অজিত রায়ের ধানক্ষেতে ফেলে দেওয়া হয়। পরে রাতের অন্ধকারে গাছটির কাঠ সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এতে তাঁর ধানক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গ্রামবাসীর…
স্কুটি-বাইকের মুখোমুখি, প্রাণ গেল দুই যুবকের
বরাক তরঙ্গ, ১ জুলাই : নগাঁও জেলার পুরানোগুদামের কেনাপট্টি এলাকায় মঙ্গলবার গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। একটি স্কুটি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই স্কুটি আরোহী ঋষিকেশ শইকিয়ার মৃত্যু হয়। অপরদিকে, গুরুতর আহত বিকাশ মুদৈকে দ্রুত নগাঁও মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও…
ঈর্ষার বলি তিন যুবকের স্বপ্ন! ফিশারির জলে বিষ মিশিয়ে ৪০ কুইন্টাল মাছ নিধন, ক্ষতি প্রায় ৮ লক্ষ
বরাক তরঙ্গ, ৩০ জুন : উধারবন্দ বিধানসভা এলাকার মাঝারগ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর নাশকতার ঘটনা। দুর্বৃত্তরা গভীর রাতে একটি ফিশারির জলে বিষ মিশিয়ে প্রায় ৪০ কুইন্টাল মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। জানা গেছে, উধারবন্দের তিন যুবক বাপ্পা চৌধুরী, বাবলু চৌধুরী ও বাপি চৌধুরী—দীর্ঘদিন…
মন্ত্রী কৃষ্ণেন্দু পালের জনসংযোগে জোর, পাথারকান্দি ও সোনাখিরায় প্রবীণদের সঙ্গে মতবিনিময়
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৩০ জুন : সাধারণ মানুষের মতামতকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মঙ্গলবার পাথারকান্দি বিধানসভা এলাকায় একাধিক জনসংযোগমূলক কর্মসূচিতে অংশ নেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন ও পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন তিনি প্রথমে বিজেপি পাথারকান্দি মণ্ডল কার্যালয়ে বিশিষ্ট ও প্রবীণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। পরে…
সোনাই রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা, কংক্রিট মিক্সার গাড়ির সঙ্গে মুখোমুখি চার চাকা বাহনের
বরাক তরঙ্গ, ৩০ জুন : সোনাই রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। মঙ্গলবার রাত বারোটা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়। শিলচর দিকে যাওয়া কংক্রিট মিক্সার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এএস ১১ আর ৫৫৫৭ নম্বরের একটি চার চাকা বাহনের। এতে বাহনের চালক সহ এক ব্যক্তি আহত হন। চালকের অবস্থা সঙ্গীন। আহত ব্যক্তির পরিচয় ভকতপুরের ববি সিনহা বলে জানা…
লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি কার্যালয়ে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩০ জুন : শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি কার্যালয়ে মঙ্গলবার বিশিষ্ট ব্যক্তি, প্রবীণ নাগরিক ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য বিষয়ক ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বিশিষ্টজনদের…
আসাম রাইফেলস ও কাস্টমস বিভাগের অভিযানে বিদেশি সিগারেট উদ্ধার
বরাক তরঙ্গ, ৩০ জুন : কাছাড় জেলায় যৌথ অভিযানে প্রায় ২.৮ কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে আসাম রাইফেলস এবং শিলচর কাস্টমস বিভাগ। উদ্ধার হওয়া সিগারেটের চালান কালাইন হয়ে আন্তঃরাজ্য পথে মেঘালয়সহ অন্যান্য রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।গোপন সূত্রে চোরাচালানের নির্দিষ্ট তথ্য পাওয়ার পর আসাম রাইফেলস অভিযান শুরু করে।…
অনুমতি ছাড়া ব্যানার-হোর্ডিং বা স্বাগত তোরণ নয়, কড়া নির্দেশ শিলচর পুর নিগমের
জনসংযোগ, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুন : শহরের বিভিন্ন প্রান্তে অনুমতি ছাড়া ব্যানার, হোর্ডিং, পোস্টার, ফেস্টুন ও স্বাগত তোরণ নির্মাণের প্রবণতা রুখতে কড়া নির্দেশ জারি করেছে শিলচর পুর নিগম। জননিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি পরিকাঠামোর সুরক্ষার স্বার্থে এ ধরনের অস্থায়ী কাঠামো স্থাপনের আগে পৌর নিগমের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট…
মাদকমুক্ত সমাজের জন্য তিন ধাপ অনুপকুমার দত্তের উদ্বুদ্ধকরণী বার্তা
বরাক তরঙ্গ, ৩০ জুন : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত সচেতনতা কর্মসূচিতে প্রোগ্রাম ম্যানেজার অনুপকুমার দত্ত মাদকমুক্ত সমাজ গঠনের জন্য তিনটি জরুরি পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য উপস্থিত ছিলেন এবং স্থানীয় নাগরিক ও শিক্ষাবিদরা অংশ নেন। অনুপকুমার দত্ত তার বক্তব্যে বলেন, মাদক নির্মূলের জন্য প্রথম ধাপ হচ্ছে প্রতিরোধ—বিশেষত…
