নাবালিকাকে খুন করে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা, আটক দুই অভিযুক্ত

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ জুন : রাতাবাড়ি বিধানসভার অন্তর্গত আনিপুর চানমারি এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। হাইলাকান্দি জেলার বাসিন্দা ১৪ বছর বয়সী মমতা বেগম মজুমদারকে খুন করার পর তাঁর দেহ একটি সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয় বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে বিষয়টি প্রকাশ্যে আসে। সোমবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাঙ্ক থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানিয়েছে, যে বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই বাড়ির এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাছাড় জেলার লক্ষীপুর এলাকা থেকে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার প্রকৃত কারণ ও ঘটনার পেছনের সমস্ত দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *