বিভিসিএল ও লায়ন্স ক্লাবের উদ্যোগে পশ্চিম নাজাতপুর এলপি স্কুলে ছাতা বিতরণ

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৩ জুলাই :
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেড (বিভিসিএল)-এর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সহযোগিতায় শুক্রবার ৮৫৮ নং পশ্চিম নাজাতপুর এলপি স্কুলের শতাধিক ছাত্রছাত্রীর হাতে ছাতা তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিসিএল-এর প্রতিনিধিত্ব করেন চন্দন গোস্বামী ও সমরজিৎ চক্রবর্তী। সমরজিৎ চক্রবর্তী লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যালয়ের কর্মচারীদের সম্মান জানিয়ে তাঁদের হাতে উপহারস্বরূপ ব্যাগ তুলে দেওয়া হয়।

ছাতা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। বিভিসিএল ও লায়ন্স ক্লাবের এই মানবিক উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *