কালাইন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ভর্তি সঙ্কট ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধ

বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : কাছাড় জেলার কালাইন এলাকায় ছাত্র ভর্তি সমস্যাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নবম ও ষষ্ঠ শ্রেণীতে সীমিত আসন বরাদ্দের জেরে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ অভিভাবক ও পড়ুয়ারা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে নিজেদের দাবি জানান। ফলে কিছু সময়ের…

Read More

গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ডিয়ার বয়েজ ক্লাবের

বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : শিলচরের মেহেরপুর কাঁঠাল পয়েন্টে ডিয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার রাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রুনু রায়, আহাদ চৌধুরী, সালাম আহমেদ বড়ভূইয়া, বাপ্পন দেব, রানা লস্কর,…

Read More

আম্বেদকরের জন্মবার্ষিকী পালন কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ড. বিআর আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী। মঙ্গলবার সকালে কলেজ রোডস্থ সংগঠনের কার্যালয়ে এই উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি সজলকান্তি দাস, সাংগঠনিক সম্পাদক অজিত দাস, মানবাধিকার সহায়তা সংঘের প্রভারী সুকান্ত চক্রবর্তী, সহ-সভাপতি পিকলু দাসসহ অন্যান্য…

Read More

গ্রাম-শহরে সর্বত্রই চড়ক পূজাকে ঘিরে উৎসবের আবহ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : চড়ক পূজা তথা শিবের গাজন উৎসবকে কেন্দ্র করে বরাক উপত্যকাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শিলচরে সন্ন্যাসী জীবন বর্মন ও অতীন্দ্র দাসের উদ্যোগে আয়োজিত এবারের চড়ক পূজা আগের বছরের মতোই মানুষের ব্যাপক সাড়া ফেলেছে এবং দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চড়ক পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী…

Read More

শিলচরে ‘মৈরাং দিবস’ পালন, নেতাজির আদর্শে শোষণহীন সমাজ গড়ার আহ্বান

বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : ১৯৪৪ সালের আজকের এই ঐতিহাসিক দিনেই মণিপুরের মৈরাং-এ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের বীর সেনানি কর্নেল শওকত মালিক ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। সেই অবিস্মরণীয় ঘটনার স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও শিলচরের গান্ধীবাগস্থিত নেতাজির মূর্তির পাদদেশে ‘মৈরাং দিবস’ পালন করল নেতাজি চর্চা সমিতি, কাছাড়। মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত…

Read More

শালচাপড়া-ভাঙ্গা রেলওয়ে ইয়ার্ডের উন্নয়নে তৎপরতা, দ্রুত কাজ শেষের নির্দেশ কণাদের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : শিলচর ফুডগ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ শালচাপড়া ও ভাঙ্গা রেলওয়ে ইয়ার্ডে সরেজমিন পরিদর্শন করেন। তিনি চলমান পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখে রেলওয়ে বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ ২১ কোটি টাকার আওতায় লেবার শেড, শৌচালয়…

Read More

মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে ৩২ জন রোগীর হাতে চেক তুলে দিলেন পরিমল

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : শিলচর লোকসভা কেন্দ্রের দুঃস্থ রোগীদের মধ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার আইরংমারায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি ৩২জন উপভোক্তার হাতে চেক আনুষ্ঠানিক ভাবে তুলে দেন। অনুষ্ঠানে সাংসদ জানান, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মোট ৪ লক্ষ…

Read More

শহরের হাসপাতাল রোডে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : শিলচরের হাসপাতাল রোডে মঙ্গলবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভেটেরিনারি হাসপাতালের উল্টো দিকে অবস্থিত একটি গ্যারেজ মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় দুটি মোটরসাইকেল, একটি লেদ মেশিন গ্যারেজ এবং একটি পান দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার ঘটনা নজরে আসতেই…

Read More

দুল্লভছড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতবাড়ি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত দুল্লভছড়া এইচপি রোড এলাকায় সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুল্লভছড়া হাসপাতাল রোডের বাসিন্দা জয় চৌধুরীর বসতবাড়ি। জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় জয় চৌধুরী তাঁর মাকে নিয়ে শিলচর ভ্যালি হাসপাতালে ছিলেন। ফলে বাড়িতে কেউ উপস্থিত না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে…

Read More

পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে উত্তাল পাথারকান্দি, মিছিলে বাধা রাস্তাতেই স্মারকপত্র জমা কংগ্রেসের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পাথারকান্দি। কংগ্রেসের ডাকা প্রতিবাদ মিছিল ঘিরে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। মিছিলের মাঝপথে পুলিশের বাধার জেরে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব শেষপর্যন্ত রাস্তাতেই স্মারকপত্র জমা দেয়। জানা গেছে, স্থানীয় একাধিক ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এদিন বৃহৎ প্রতিবাদ মিছিলের…

Read More