Category: বরাক
শিলচরের বেহাল রাস্তাঘাট সংস্কার ও কৃত্রিম বন্যার স্থায়ী সমাধানের দাবিতে এসইউসিআই-র বিক্ষোভ
বরাক তরঙ্গ, ৩ জুলাই : শহরের বেহাল রাস্তাঘাট দ্রুত সংস্কার এবং কৃত্রিম বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই (কমিউনিস্ট)-এর শিলচর আঞ্চলিক কমিটি। শুক্রবার শহরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আয়োজিত এই বিক্ষোভে দলের কর্মী-সমর্থকরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল— যুদ্ধকালীন তৎপরতায় শহরের সব ভাঙাচোরা রাস্তা…
ভাস্কর গুপ্ত ও শর্মিষ্ঠার দাবি: “আমরা স্পা-এর মালিক নই, শুধু ঘরের মালিক”
বরাক তরঙ্গ, ৩ জুলাই : শিলচরের আলোচিত স্পা-কাণ্ডে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে মুখ খুলেছেন শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত ও তাঁর স্ত্রী শর্মিষ্ঠা গুপ্ত। এক বিবৃতিতে তাঁরা দাবি করেন, তাঁরা স্পা-এর মালিক নন; শুধুমাত্র যে ভবনে স্পা পরিচালিত হতো, সেই ঘরের মালিক। গুপ্ত দম্পতির বক্তব্য, একটি বৈধ ভাড়ার চুক্তির মাধ্যমে ঘরটি ভাড়া…
স্ত্রীর অভিযোগ অস্বীকার, ‘দ্বিতীয় বিয়েই করিনি’— দাবি সঞ্জু মালাকারের
বরাক তরঙ্গ, ৩ জুলাই : গৃহবধূ অপর্ণা মালাকারের আনা অভিযোগের একদিন পর মুখ খুলেছেন তাঁর স্বামী সঞ্জু মালাকার। স্ত্রীর সব অভিযোগ নাকচ করে তিনি দাবি করেছেন, তিনি দ্বিতীয় বিয়েই করেননি।সঞ্জু মালাকার বলেন, “আমি দ্বিতীয় বিয়েই করিনি, তাহলে প্রথম স্ত্রীকে ডিভোর্স কেন দেব?” তাঁর দাবি, অপর্ণার তোলা অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই। এদিকে, সঞ্জু মালাকার ও…
আগামী দু’দিন জাটিঙ্গা নদীর জল ব্যবহার না করতে সতর্কবাণী দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের
বরাক তরঙ্গ, ৩ জুলাই : জাটিঙ্গা নদীর তীরবর্তী এলাকার জনসাধারণ যেন আগামী দু’দিন নদীর জল ব্যবহার না করতে সতর্ক করল কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শুক্রবার বড়খলা ও উধারবন্দ কেন্দ্রের একাধিক স্থানে মাইক যোগে এ সতর্কবাণী ঘোষণা করে কর্তৃপক্ষ। উল্লেখ্য, জাতিঙ্গা সেতুর পাশে ফরমালিন বহনকারী একটি ট্যাঙ্কার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। যার ফলে গাড়িতে থাকা…
নতুন রোটারি বর্ষের সূচনায় বৃক্ষরোপণ কর্মসূচি রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের
বরাক তরঙ্গ, ২ জুলাই : নতুন রোটারি বর্ষের প্রথম দিন ১ জুলাই উপলক্ষে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর (রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০)-এর উদ্যোগে শিলচরের প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন…
ভরাখাই হাইস্কুলে ছাত্র নিরাপত্তা সচেতনতা কর্মসূচি, এনডিআরএফ-এর মক ড্রিলে উৎসাহ শিক্ষার্থীদের
বরাক তরঙ্গ, ২ জুলাই: কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিএম শ্রী ভোরাখাই উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে ‘স্টুডেন্টস সেফটি প্রোগ্রাম’ শীর্ষক এক বৃহৎ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগে কীভাবে নিরাপদ থাকতে হবে এবং জরুরি পরিস্থিতিতে কী করণীয়, সে বিষয়ে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে সচেতন…
একদিনে তিনটি জনকল্যাণমূলক কর্মসূচি পালন করল লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার
বরাক তরঙ্গ, ২ জুলাই : নতুন লায়নিস্টিক বর্ষ ২০২৬-২৭-এর প্রথম দিনেই মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার। ১ জুলাই ক্লাবের উদ্যোগে একদিনে তিনটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান শিবির, জাতীয় চিকিৎসক দিবস পালন এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ডে উপলক্ষে সংবর্ধনা প্রদান—এই তিনটি কর্মসূচির মধ্য দিয়ে নতুন…
বেলারানি দাসকে শেষ শ্রদ্ধা বরাক ভ্যালি পাটনি পরিষদের
বরাক তরঙ্গ, ২ জুলাই : বরাক ভ্যালি পাটনি পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রয়াত বেলারানি দাসকে স্মরণ করে একটি শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের পক্ষ থেকে প্রয়াতার স্বামী মনোরঞ্জন দাসের হাতে এক শোকবার্তা প্রদান করা হয়। শোকসভায় প্রয়াতার কর্মজীবন ও সামাজিক সেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিষদের প্রাক্তন উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি রবীন্দ্রচন্দ্র…
শিলচরে শহিদ অসিতরঞ্জন ভট্টাচার্যের আত্মবলিদান দিবস পালিত
বরাক তরঙ্গ, ২ জুলাই : ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম বীর সেনানি শহিদ অসিতরঞ্জন ভট্টাচার্যের আত্মবলিদান দিবস বৃহস্পতিবার শিলচরের গান্ধী শান্তি প্রতিষ্ঠানে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হয়। ১৯৩৪ সালের ২ জুলাই মাত্র ১৯ বছর বয়সে সিলেট কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চে আত্মবলিদান দেন এই তরুণ বিপ্লবী। প্রতি বছরের মতো এ বছরও তাঁর স্মৃতির…
সোনাইয়ে ছাত্রীর শ্লীলতাহানি ও শিলচরে স্পা-কাণ্ডের প্রতিবাদে সরব এআইডিএসও
বরাক তরঙ্গ, ২ জুলাই : কাছাড় জেলার সোনাইয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ এবং শিলচর শহরে স্পা-র আড়ালে অবৈধ দেহব্যবসা পরিচালনার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর কাছাড় জেলা কমিটি। নির্যাতিতা ছাত্রীর উপযুক্ত ন্যায়বিচার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি। সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা…
