রামপুর বাগান এমই স্কুল পরিদর্শনে কিশোর, সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জুলাই: ডলুর রামপুর বাগান এমই স্কুল শনিবার পরিদর্শন করেন বিধায়ক কিশোর নাথ। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বিদ্যালয়ের পুরোনো ভবন, জরাজীর্ণ টিনের ছাদ, বিদ্যুৎ সংযোগের অভাব এবং পর্যাপ্ত ফ্যান না থাকার মতো একাধিক সমস্যার বিষয়টি তাঁর নজরে আসে। জানা যায়, বর্ষাকালে শ্রেণিকক্ষের ছাদ দিয়ে পানি পড়ায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। অন্যদিকে, গ্রীষ্মকালে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

বিধায়ক কিশোর নাথ বিদ্যালয়ের সমস্যাগুলিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি, শিশুদের জন্য নিরাপদ, উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগে কাজ করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *