বরাক তরঙ্গ, ৪ জুলাই: শিলচরে পৃথক অভিযানে এক মহিলা-সহ দুই অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোট ৪৩০টি হেরোইনের এম্পুল উদ্ধার ও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া মহিলা ফরিদা বেগম (৪৪) দক্ষিণ সৈদপুরের কাটা গাছতলা এলাকার বাসিন্দা। অপর অভিযুক্ত চান্দমিয়া লস্কর (৫০) মধুরবন্দ এলাকার বাসিন্দা। শনিবার রাতে কাটা গাছতলা এলাকায় ফরিদা বেগমের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ ৪০০টি ছোট হেরোইনের এম্পুল উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, তারাপুর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে চান্দমিয়া লস্করকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আরও ৩০টি হেরোইনের এম্পুল উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ঘটনার পর উভয় অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।



