হাইলাকান্দিতে ২০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুলাই : হাইলাকান্দিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হাইলাকান্দি বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজারটি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় MZ 01B 7816 নম্বরের একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মোটরসাইকেল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি পুলিশের। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার তদন্তও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *