আরআর ফ্যাশনের উদ্যোগে ৮ জুলাই থেকে তিনদিনের প্রদর্শনী ও বিক্রয় মেলা

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুলাই : স্থানীয় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি পণ্যের প্রসার এবং ক্ষুদ্র ফ্যাশন শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে আরআর ফ্যাশনের উদ্যোগে আগামী ৮ থেকে ১০ জুলাই তিনদিনব্যাপী এক বিশেষ ফ্যাশন প্রদর্শনী ও বিক্রয় মেলার আয়োজন করা হয়েছে। শিলচরের হাইলাকান্দি রোডের রাঙ্গিরখাড়ি এলাকার হোটেল বিভায় প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত এই মেলা চলবে।

আয়োজকদের জানানো হয়েছে, মেলায় স্থানীয় মহিলাদের হাতে তৈরি ব্যাগ, মোমবাতি, উপরত্নের ব্রেসলেট ও আংটি, আধুনিক শাড়ি ও পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরনের রূপচর্চার সামগ্রী প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হবে। এবারের প্রদর্শনীতে মোট ২৭টি স্টল অংশগ্রহণ করছে।

ক্রেতাদের আকৃষ্ট করতে কেনাকাটার সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহারের ব্যবস্থাও। উপহারের তালিকায় রয়েছে মিক্সার গ্রাইন্ডার, ডিনার সেট ও হেয়ার ড্রায়ার। আয়োজকদের দাবি, এই উপহারগুলো ইতোমধ্যেই দর্শক ও ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

এ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আর.আর ফ্যাশনের ঋদ্ধি দে, বিপাশা চক্রবর্তী, সুস্মিতা বসু, আফরিন সুলতানা, অর্পিতা দেবাশীষসহ অন্যান্য প্রতিনিধি ও শিল্পীরা। তারা বলেন, এই ধরনের উদ্যোগ স্থানীয় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের হাতে তৈরি পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজকদের মতে, এমন আয়োজন নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে এবং ক্ষুদ্র ও ফ্যাশন শিল্পের বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি, তিনদিনের এই মেলায় বিপুল সংখ্যক দর্শক ও ক্রেতার সমাগম হবে এবং অংশগ্রহণকারীরা নতুন বাজার ও ব্যবসায়িক যোগাযোগ গড়ে তুলতে সক্ষম হবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *