শ্রীভূমির উন্নয়নে গতি আনতে তিন ঘণ্টার ম্যারাথন রিভিউ বৈঠক কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ জুলাই : শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে সোমবার জেলা কমিশনারের সম্মেলন কক্ষে প্রায় তিন ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের রিভিউ বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি (PHE) এবং পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ…

Read More

শিলচর হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেড পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২০ জুলাই : সমবায় ব্যবস্থার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার শিলচর হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের কার্যালয় পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, পরিকাঠামো এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি সমিতির পদাধিকারী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা এবং বিদ্যমান…

Read More

আজ থেকে জনগণনার প্রশিক্ষণ শুরু

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২০ জুলাই : ২০২৭ সালের ভারতের জনগণনার প্রস্তুতির অংশ হিসেবে সোমবার থেকে শিলচরের কাছাড় কলেজে শিলচর গ্রামীণ এলাকার সুপারভাইজার ও গণনাকারীদের জন্য জেলা-স্তরের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে চলেছে। জেলার বিভিন্ন প্রান্তে জনগণনা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন যাঁরা, তাঁদের তৃনমুল পর্যায়ের কর্মী হিসেবে প্রস্তুত করার ক্ষেত্রে এই কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ…

Read More

শ্রীভূমির গিরিশগঞ্জে হেনা বেগমের বাড়িতে পুলিশের অভিযান, মাদকসহ চোরাই সামগ্রী উদ্ধার, আটক ২

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ জুলাই : শ্রীভূমির সাদারাশী এলাকার গিরিশগঞ্জে হেনা বেগমের বাড়িতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধার হয়েছে। ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সোমবার ভোরে চালানো অভিযানে সন্দেহভাজন হেরোইন ভর্তি ৮টি ছোট ভায়াল ও ১টি মাঝারি আকারের ভায়াল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের ওজন…

Read More

শ্রীভূমিতে ২৩ জুলাই থেকে জনগণনার এনুমারেটর ও সুপারভাইজারদের তিন দফা প্রশিক্ষণ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৯ জুলাই : আসন্ন জনগণনাকে সামনে রেখে শ্রীভূমি জেলায় এনুমারেটর ও সুপারভাইজারদের জন্য তিন দফা প্রশিক্ষণের সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন। জেলা কমিশনার তথা প্রিন্সিপাল সেন্সাস অফিসারের স্বাক্ষরিত নির্দেশিকা অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে। সূচি অনুযায়ী, প্রথম পর্যায়ের প্রশিক্ষণ ২৩ থেকে ২৫ জুলাই,…

Read More

হাইলাকান্দি ও শ্রীভূমিতে পৃথক ফ্যামিলি কোর্ট স্থাপনের তথ্য চাইলেন আইনজীবী ধর্মানন্দ দেব

জেলা ও দায়রা জজ আদালতে আরটিআই আবেদন বরাক তরঙ্গ, ২০ জুলাই : হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় পৃথক ফ্যামিলি কোর্ট স্থাপনের দাবিকে তথ্যভিত্তিকভাবে আরও জোরালো করার লক্ষ্যে শিলচরের বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব আজ তথ্য জানার অধিকার (আরটিআই) আইন, ২০০৫-এর আওতায় হাইলাকান্দি ও শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালতে পৃথকভাবে আবেদন দাখিল করেছেন। আরটিআই আবেদনে দুই জেলার…

Read More

বিডিও অঞ্জিতা পালের নেতৃত্বে দীর্ঘদিনের আবর্জনার স্তূপ সরিয়ে নিলামবাজারে বিশেষ সাফাই অভিযান

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৯ জুলাই : দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপ, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ঠ ছিলেন নিলামবাজারের ব্যবসায়ী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অবশেষে প্রশাসনের উদ্যোগে সেই সমস্যার সমাধানে বিশেষ সাফাই অভিযান চালানো হয়েছে। রবিবার নিলামবাজার খণ্ড উন্নয়ন কার্যালয়ের অধীন ফারামপাশা গ্রাম পঞ্চায়েত এলাকার বাজার ও সংলগ্ন একটি স্কুলের খেলার মাঠে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান…

Read More

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের উদ্যোগে একদিনের গ্রীষ্মকালীন বিজ্ঞান শিবির ও কর্মশালা

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চ্যাপ্টারের উদ্যোগে আজ অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালায় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একদিনের গ্রীষ্মকালীন বিজ্ঞান শিবির ও বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা, বৈজ্ঞানিক কৌতূহল, যুক্তিবাদী মনোভাব এবং হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা। কর্মশালায় বিভিন্ন বিজ্ঞানভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণমূলক কার্যক্রম এবং অংশগ্রহণমূলক…

Read More

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আসু ও আসাম বিশ্ববিদ্যালয় ইউনিটের বিক্ষোভ, সোনম ওয়াংচুকের আন্দোলনে সংহতি

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : অল কাছাড় জেলা ছাত্র সংস্থা (আসু) এবং আসাম বিশ্ববিদ্যালয় আসু ইউনিটের যৌথ উদ্যোগে শনিবার আসাম বিশ্ববিদ্যালয় চত্বরে কথিত নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সংস্কারভিত্তিক পরীক্ষা…

Read More

দিল্লিতে সোনম ওয়াংচুকের অনশন ঘিরে এআইডিএসও–এআইডিওয়াইও-র যৌথ বিক্ষোভ ধোয়ারবন্দে

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : দিল্লিতে সমাজকর্মী সোনম ওয়াংচুক ও ছাত্রনেতাদের চলমান অনশন আন্দোলনে পুলিশি হস্তক্ষেপের অভিযোগের প্রতিবাদে রবিবার ধোয়ারবন্দ বাজারে যৌথ বিক্ষোভ কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও) এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এআইডিওয়াইও)। সংগঠনগুলির দাবি, অনশনরত সোনম ওয়াংচুক ও অন্যান্য আন্দোলনকারী ছাত্রনেতাদের পুলিশ জোরপূর্বক সরিয়ে দিয়ে আন্দোলন ভণ্ডুল করার…

Read More