বানিপাড়ায় নবনির্মিত সিসি ব্লক রাস্তার উদ্বোধন পরিমল শুক্লবৈদ্যের
বরাক তরঙ্গ, ৮ মার্চ : শিলচরের বানিপাড়া এলাকায় নবনির্মিত সিসি ব্লক রাস্তার উদ্বোধন করলেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সাংসদের আনটাইড ফান্ড থেকে ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তা দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দাদের দাবি পূরণ করেছে। বানিপাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায়…
