বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জুলাই : সমবায় ব্যবস্থার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার শিলচর হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের কার্যালয় পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, পরিকাঠামো এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি সমিতির পদাধিকারী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা এবং বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে অবগত হন। সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও জনবান্ধব করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এ উপলক্ষে মন্ত্রী কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার সমবায় ব্যবস্থাকে আরও গতিশীল, স্বনির্ভর ও জনমুখী করে তুলতে নিরলসভাবে কাজ করছে। সেই লক্ষ্যকে সামনে রেখে সমবায় প্রতিষ্ঠানগুলোকে আধুনিক, স্বচ্ছ এবং জনগণের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শিলচর হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের সভাপতি বিনয় ভূষণ শর্মা, সহ-সভাপতি বাসুদেব শর্মা, বিধায়ক কিশোর নাথ, অমিয়কান্তি দাস এবং বিজেপি জেলা সভাপতি রূপম সাহা।



