ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের উদ্যোগে একদিনের গ্রীষ্মকালীন বিজ্ঞান শিবির ও কর্মশালা

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চ্যাপ্টারের উদ্যোগে আজ অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালায় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একদিনের গ্রীষ্মকালীন বিজ্ঞান শিবির ও বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা, বৈজ্ঞানিক কৌতূহল, যুক্তিবাদী মনোভাব এবং হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা। কর্মশালায় বিভিন্ন বিজ্ঞানভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণমূলক কার্যক্রম এবং অংশগ্রহণমূলক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন ব্রেকথ্রু সাইন্স সোসাইটি, শিলচর চাপ্টারের আহ্বায়ক অনন্যা দত্ত।

মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার এমবিবি কলেজের গেষ্ট ফ্যাকাল্টি ও ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, ত্রিপুরা চাপ্টারের সম্পাদক তিলক চক্রবর্তী এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, ত্রিপুরা চাপ্টারের কার্যনির্বাহী সদস্য ডক্টর প্রণব ধর।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিলচরের নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষেন্দু রায় এবং শিলচর কাছাড় কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অজয় রায়। কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষক মনি দে, দেবোজিৎ আচার্য, মনোজ কালোয়ার, রিপন চৌধুরী সহ অন্যান্য শিক্ষক গণ।

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে উপস্থিত অনন্যা দত্ত ছাড়াও সাবির আহমেদ উপস্থিত ছিলেন। কর্মশালার সুষ্ঠু পরিচালনায় স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন তুতন দাস ও স্বরূপ মালাকার।

অনুষ্ঠানে প্রায় ৭০ জন ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণ করেন। হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের বিজ্ঞানভিত্তিক কর্মসূচি আরও বিস্তৃতভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদদাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *