Category: বরাক
জেলা গ্রন্থাগার ও ধামাইল নৃত্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রূপমের প্রতিনিধি দলের সঙ্গে কৌশিকের
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : রূপম সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়ের এক দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার লক্ষীপুরে মন্ত্রীর বাসভবনে সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পালের নেতৃত্বে প্রতিনিধি দল উত্তরীয়, পুষ্পস্তবক ও মানপত্র প্রদান করে তাঁকে সংবর্ধনা জানায়। সংবর্ধনার পর অনুষ্ঠিত বৈঠকে জনস্বার্থ, সংস্কৃতি ও উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ…
সঞ্জীব রায়ের নেতৃত্বে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ
বরাক তরঙ্গ, ১৯ জুলাই: লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর ২০২৬-২৭ লায়নিস্টিক বর্ষের ইনস্টলেশন ও ইনডাকশন অনুষ্ঠান রবিবার শিলচরের রাজীব ভবনের কনফারেন্স হলে মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্জীব রায় ক্লাবের নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় জগদেশ্বরী শিকদার উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন এবং মাস্টার আয়ুষ দে গিটারে সুরেলা পরিবেশনা উপস্থাপন করেন।…
শিলচরে জিএনআরএফ-এর বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতার বার্তা
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন (জিএনআরএফ)-এর উদ্যোগে রবিবার শিলচরের মধুরবন্দ ওয়াটার ওয়ার্কস রোড সংলগ্ন ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংস্থার সদস্যদের পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তি, সমাজকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। কর্মসূচির সূচনায় পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে…
আসাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কনক্লেভে নেশামুক্তি ও পুনর্বাসন খাতে ক্যারিয়ার গড়ার বার্তা
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত Alumni Meet 2026-এর অংশ হিসেবে রবিবার বিশ্ববিদ্যালয়ের বিপিন পাল হলে অনুষ্ঠিত হয় “Prospects for Sociology Students in Government & NGOs” শীর্ষক একটি ক্যারিয়ার কনক্লেভ। অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সামনে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন…
সাতকরাকান্দি পঞ্চায়েত কার্যালয়ের বাউন্ডারি ও ঝাঞ্ঝারবালির অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন আমিনুল হকের
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১৯ জুলাই : সোনাই বিধানসভা এলাকার উন্নয়নমূলক প্রকল্পের ধারাবাহিকতায় রবিবার সাতকরাকান্দি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের নবনির্মিত বাউন্ডারি দেওয়ালের উদ্বোধন করেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই বাউন্ডারি দেওয়ালের ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও…
শ্রীভূমি জেলা বিজেপির সাংগঠনিক বৈঠকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কৃষ্ণেন্দুর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৯ জুলাই : সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার লক্ষ্যে শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগে রবিবার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সভায় জেলার সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক রূপরেখা নিয়ে বিস্তারিত…
গ্রামীণ উন্নয়নে তৃণমূলকে অগ্রাধিকার, পাথারকান্দিতে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৯ জুলাই : গ্রামীণ উন্নয়নের গতি ত্বরান্বিত করা এবং সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে পাথারকান্দি মণ্ডলের বিভিন্ন গাঁও পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করলেন জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য অঞ্চল ও বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শনিবার আয়োজিত বৈঠকে উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন…
বদরপুরের নাম পরিবর্তনের বিরোধিতায় নাগরিক অভিবর্তন, গঠিত হল প্রতিরোধ কমিটি
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : শতাধিক বছরের ঐতিহ্যবাহী বদরপুরের ইতিহাস ও স্বকীয়তা রক্ষার দাবিতে এবং সম্ভাব্য নাম পরিবর্তনের উদ্যোগের প্রতিবাদে রবিবার বদরপুরে এক নাগরিক অভিবর্তন অনুষ্ঠিত হয়। খান সুইটস সংলগ্ন ভবনে আয়োজিত এই সভায় এলাকার বিশিষ্ট নাগরিক, সমাজকর্মী, আইনজীবী, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও জাগীরোড পেপার মিলের প্রাক্তন…
লাতু-সজপুরে জল জীবন মিশনের ৮টি প্রকল্প অচল, মন্ত্রী সকাশে জিপি সভাপতি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৯ জুলাই : কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘জল জীবন মিশন’-এর আওতায় প্রতিটি গ্রামীণ পরিবারের ঘরে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানীয়জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হলেও শ্রীভূমি জেলার মালেগড় উন্নয়ন খণ্ডের লাতু-সজপুর গ্রাম পঞ্চায়েতে সেই লক্ষ্য কার্যত অধরাই রয়ে গেছে। এলাকায় নির্মিত নয়টি পানীয়জল প্রকল্পের মধ্যে আটটিই দীর্ঘদিন ধরে অচল…
বন তারাপুরে আসাম বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তা ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগের জনসম্পর্ক অভিযান
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তা ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে কাছাড় জেলার বন তারাপুরে একটি জনসম্পর্ক কর্মসূচি আয়োজিত হয়। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, আতিথেয়তা, পর্যটন উন্নয়ন, স্থানীয় সংস্কৃতির সংরক্ষণ এবং টেকসই গ্রামীণ উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্জীব কুমার সাক্সেনার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন অধ্যাপক…
