Category: বরাক
একাদশ ভাষা শহিদকে ‘রাজ্য শহিদ’ স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকপত্র মঞ্চের
বরাক তরঙ্গ, ২১ জুলাই : ১৯৬১ সালের ১৯ মে শিলচর ভাষা আন্দোলনের একাদশ বাংলা ভাষা শহিদকে অসম সরকারের পক্ষ থেকে ‘রাজ্য শহিদ’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশে স্মারকপত্র পেশ করেছে ‘একাদশ বাংলা ভাষা শহীদ স্বীকৃতি দাবি মঞ্চ’। মঙ্গলবার অতিরিক্ত জেলা কমিশনার (ডিডিসি) রাজীব রায়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্রটি পাঠানো…
বরাকে হাইকোর্ট বেঞ্চ : মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতির বৈঠকের পর ইতিবাচক বার্তা, জানালো ডিমান্ড কমিটি
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২১ জুলাই : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে নতুন করে আশাবাদ ব্যক্ত করেছে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির কাছাড় জেলা শাখা। সম্প্রতি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকের পর দাবি বাস্তবায়নের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।…
পুটিছড়া-লেবুরবন্দে জিসি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের দাবিতে আন্দোলন জোরদার
বরাক তরঙ্গ, ২১ জুলাই: বৃহত্তর দুধপাতিল এলাকার পুটিছড়া-লেবুরবন্দে গুরুচরণ (জিসি) বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের দাবিতে আন্দোলন আরও তীব্র করেছে জি.সি. ইউনিভার্সিটি ক্যাম্পাস ডিমান্ড কনভেনার কমিটি। মঙ্গলবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির পক্ষ থেকে এই দাবি পুনর্ব্যক্ত করা হয়। কমিটির নেতৃবৃন্দের দাবি, পুটিছড়া-লেবুরবন্দ এলাকা ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত সরকারি খাস জমি এবং ভবিষ্যৎ…
১৯৮৬ সালের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা, ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার আহ্বান
বরাক তরঙ্গ, ২১ জুলাই : ১৯৮৬ সালের বাংলা ভাষা আন্দোলনের শহিদ দিবেন্দু দাস (যীশু) ও জগন্ময় দেব (জগন)-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার দুপুরে এক স্মরণসভার আয়োজন করে নাগরিক অধিকার রক্ষা সমিতি (সিআরপিসি) এবং হিউম্যানিটি ফাউন্ডেশন। বড় মসজিদ বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত হিউম্যানিটি ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা…
ভাষা শহিদ স্মরণ অনুষ্ঠান জেলা ও ব্লক কংগ্রেসের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ জুলাই : ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী ১৯৮৬ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে নিহত ভাষা শহিদ জগন যিশুকে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় স্মরণ করল করিমগঞ্জ জেলা কংগ্রেস ও বিভিন্ন ব্লক কংগ্রেস কমিটি। মঙ্গলবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনের প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণসভায় ভাষা শহিদের আত্মত্যাগের কথা স্মরণ করে…
শিলচর ও ধোয়ারবন্দে মাতৃভাষা আন্দোলনের শহিদ জগন্ময় দেব ও দিবেন্দুকে দাসকে স্মরণ
বরাক তরঙ্গ, ২১ জুলাই : ১৯৮৬ সালের ২১ জুলাই মাতৃভাষা আন্দোলনের অমর শহিদদের স্মরণে নির্মিত অস্থায়ী শহিদ বেদীতে মাল্যদানের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস। মঙ্গলবার শিলচরের শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এবং ধোয়ারবন্দ বাজারে সংগঠনগুলোর পক্ষ থেকে এক স্মরণ সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৮৬ সালের বিতর্কিত ‘সেবা’ সার্কুলারের মাধ্যমে অসমীয়া ভাষা…
প্রয়াত প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ সিং ছেত্রী
কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২১ জুলাই : জয়পুর রাজাবাজারের বিশিষ্ট নেতা ও দু’বারের নির্বাচিত প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ সিং ছেত্রী আর নেই। মঙ্গলবার ভোর প্রায় ৪-৩০ মিনিটে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর প্রয়াণে জয়পুর রাজাবাজারসহ সমগ্র কাছাড় জেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে…
বৃষ্টিভেজা শ্রাবণের প্রথম সোমবারে ভক্তদের ঢল ভুবন তীর্থে, মুখরিত পাহাড় ‘হর হর মহাদেব’ ধ্বনিতে
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২১ জুলাই : বরাক উপত্যকার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈব তীর্থক্ষেত্র ভুবন পাহাড়ে শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। ভোরের আলো ফোটার আগেই কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমিসহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষ, যুবক-যুবতী ও প্রবীণ ভক্তরা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে বাবা ভুবনেশ্বরের দর্শনের উদ্দেশ্যে ভুবন…
ভারতমালা প্রকল্পে জমি অধিগ্রহণের দুই বছর পরও মেলেনি ক্ষতিপূরণ, সংকটে হাতিখিরা চা বাগান
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ জুলাই : কেন্দ্রীয় সরকারের ভারতমালা প্রকল্পের আওতায় বদরপুর–চুরাইবাড়ি চার লেন জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রায় দুই বছর পরও ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছে শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকার ঐতিহ্যবাহী হাতিখিরা চা বাগান। এর জেরে বাগানের উৎপাদন, রক্ষণাবেক্ষণ এবং শতাধিক শ্রমিকের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে…
বরাক নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি; কাছাড় প্রশাসনের সর্বাত্মক বন্যা সতর্কতা জারি
বরাক তরঙ্গ, ২০ জুলাই : ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)-এর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন অসমের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গত কয়েক ঘণ্টা ধরে কাছাড় জেলায় অব্যাহত বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য বন্যা মোকাবিলায় কাছাড় জেলা প্রশাসন একটি বিস্তৃত জনসচেতনতামূলক সতর্কতা জারি করে জেলার…
