বন্যাদুর্গতদের সহায়তায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দিল কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই :
সাম্প্রতিক সময়ে অসমের বিভিন্ন অঞ্চলে সংঘটিত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এল কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা। কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহার নির্দেশক্রমে এবং জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্করের নেতৃত্বে মোর্চার সদস্যদের নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা অর্থ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের উদ্দেশ্যে অনুদান হিসেবে প্রদান করা হয়।

বৃহস্পতিবার কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংখ্যালঘু মোর্চার প্রতিনিধিরা জেলা সভাপতি রূপম সাহার হাতে অনুদানের অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর, সহ-সভাপতি ময়না মিয়া লস্কর, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বড়ভূইয়া, সম্পাদক সাইদুল ইসলাম মজুমদার, হোলাস মল, একলাস উদ্দিন বড়ভূইয়া, আইটি সেলের আব্বায়ক আলী আহমদ তালুকদার, সাহাব উদ্দিন বড়ভূইয়া, ওয়ারিস আলি বড়ভূইয়া, সাদ্দাম হোসেন মাজারভূইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যার কারণে রাজ্যের বহু মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এমন কঠিন সময়ে সমাজের প্রতিটি মানুষের সামান্য সহযোগিতাও দুর্গত পরিবারের জন্য বড় সহায়ক হতে পারে। মানবতার সেবায় সকলকে এগিয়ে এসে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

এদিকে, এই উদ্যোগের মাধ্যমে কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে মানবিক সহায়তায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *