Category: বরাক
কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ মারিয়া তানিমের
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : কাছাড় জেলার অতিরিক্ত জেলা কমিশনার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করলেন বরাক উপত্যকার কৃতী সন্তান তথা হাইলাকান্দি জেলার গর্ব মারিয়া তানিম (ACS)। প্রশাসনিক ক্ষেত্রে নিজের যোগ্যতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণে বরাক উপত্যকায় খুশির আবহ সৃষ্টি হয়েছে। আগামী দিনে তাঁর কর্মজীবনের আরও সাফল্য…
বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ৭ই
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবিকে আরও জোরালো ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী ৭ নভেম্বর, শনিবার, শিলচরে এক শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়েছে। হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির কাছাড় জেলা শাখার আহ্বানে ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এই সমাবেশ…
শিলচরে লায়ন্স জেলা ৩২২জি-র দ্বিতীয় ক্যাবিনেট সভা অনুষ্ঠিত
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : লায়ন্স জেলা ৩২২জি-র ২০২৬-২৭ লায়ন্স বর্ষের দ্বিতীয় ক্যাবিনেট সভা গত ৩১ অক্টোবর শিলচরে সফলভাবে অনুষ্ঠিত হয়। জেলা গভর্নর লায়ন মনোজ ভাজাঙ্কার সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ক্যাবিনেট সদস্য উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সদস্য সংখ্যা সম্প্রসারণ, নতুন ক্লাব গঠন, নেতৃত্বের বিকাশ, সমাজসেবামূলক কর্মসূচি…
৪৮ বছরে পদার্পণ চতুরঙ্গের, ৪৮টি প্রদীপের আলোয় উদযাপিত প্রতিষ্ঠা দিবস
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : দীর্ঘ ৪৮ বছরের পথচলা, অসংখ্য স্মৃতি, সৃজনশীল কর্মকাণ্ড এবং সামাজিক-সাংস্কৃতিক অবদানের সাক্ষী পাথারকান্দির ব্যতিক্রমী সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘চতুরঙ্গ’। মঙ্গলবার সন্ধ্যায় ৪৮টি মাটির প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠা দিবস। প্রবীণ ও নবীন সদস্যদের মিলনমেলা, সংগীতের সুর এবং আন্তরিক পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান…
অপারেশন সিঁদুর থেকে জাতীয় নিরাপত্তা ও জনস্বাস্থ্য, কৃষ্ণমূর্তি স্মারক বক্তৃতায় প্রাক্তন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক ভূ-রাজনীতি, সামরিক প্রস্তুতি থেকে শুরু করে জনস্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা—বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার সন্ধ্যায় শিলচরের কাছাড় ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে হাসপাতাল চত্বরে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘ডাঃ এস. কৃষ্ণমূর্তি স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে…
কাল শিলচরে ঋত্বিক ঘটকের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিন উপলক্ষে আগামী ৪ নভেম্বর বুধবার শিলচরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছরই পূর্ণ হচ্ছে তাঁর জন্মশতবর্ষ। এই উপলক্ষে বরাক এন্টারটেনমেন্ট সোসাইটি ও শিলচরের অন্যতম নাট্যসংস্থা ভাবীকাল যৌথভাবে সপ্তম স্মরণ অনুষ্ঠানের আয়োজন করছে। উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদ্যাপনের কর্মসূচি শুরু…
নিরাপদ শৈশব অভিযান উপলক্ষে শিলচর নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে আইনি সচেতনতা সভা
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : জাতীয় আইনগত পরিষেবা কর্তৃপক্ষ (NALSA)-এর উদ্যোগে পরিচালিত ‘সুরক্ষিত বচপন অভিযান’ (Surakshit Bachpan Abhiyan)-এর অঙ্গ হিসেবে আজ কাছাড় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের (DLSA) আয়োজনে শিলচরের নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে এক আইনি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় আয়োজিত এই সভায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে শিশু সুরক্ষা, শিশু অধিকার এবং যৌন অপরাধ থেকে…
গবেষণা ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়াতে শিলচর মেডিক্যাল কলেজের সঙ্গে মউ স্বাক্ষর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. অভিজিৎ নাথ এবং শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পক্ষে প্রিন্সিপাল-কাম-সুপারিনটেনডেন্ট ড. অভিজিৎ স্বামী চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতার মূল উদ্দেশ্য হলো বহুমুখী গবেষণার প্রসার, জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা প্রকল্প ও শিক্ষামূলক কার্যক্রমের সুযোগ…
উপাচার্য নিয়োগ মামলায় ড. পন্থের পক্ষে স্থগিতাদেশ, পরবর্তী শুনানি ৫ জানুয়ারি
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আপাতত বহাল থাকছেন অধ্যাপক রাজীব মোহন পন্থ। মঙ্গলবার গৌহাটি হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অধ্যাপক পন্থের দায়ের করা আপিল মামলার শুনানি শেষে পূর্ববর্তী রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ। আগামী ৫ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এরফলে গত কিছুদিন থেকে উপাচার্য…
লায়লাপুরে পুলিশের অভিযান, গাড়ির গোপন প্রকোষ্ঠ থেকে উদ্ধার ইয়াবা ট্যাবলেট, আটক দুই
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : অসম-মিজোরাম সীমান্তে মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল ধলাই পুলিশ। লায়লাপুর নাকা চেকিং পয়েন্টে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৯ হাজার ৪০০টি সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, AS 18 AC 5435 নম্বরের গাড়িটি মিজোরাম…
