ধলাই-নরসিংহপুরে বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১২ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ধলাই-নরসিংহপুর মণ্ডলের উদ্যোগে বুধবার আয়োজিত হল বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উৎসাহের সঙ্গে এতে অংশ…
