সুতারকান্দি ল্যান্ড পোর্ট নিয়ে নয়াদিল্লিতে চেয়ারম্যানের সঙ্গে বৈঠক আমিনুর রশিদের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৫ জুন : ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সুতারকান্দি ল্যান্ড পোর্টের উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে বরাক উপত্যকায় নতুন আশার সঞ্চার হয়েছে। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বৃহস্পতিবার রাজধানীর লোকনায়ক ভবনে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই)-এর চেয়ারম্যান জয়ন্ত সিংহের সঙ্গে সাক্ষাৎ করে…
