স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোনাইয়ে বিশাল তেরঙা যাত্রা
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধের আবেগে মুখর হয়ে উঠল সোনাই শহর। বৃহস্পতিবার বিকেলে সোনাই মণ্ডল বিজেপি ও সোনাই পুরসভার যৌথ উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে আয়োজন করা হয় বিশাল তেরঙা যাত্রার। জাতীয় পতাকা হাতে নিয়ে এই পদযাত্রায় বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে…
