জলাশয় সংরক্ষণ ও রেলযাত্রীদের সমস্যা নিয়ে গৌহাটি হাইকোর্টে জনস্বার্থ মামলা

Spread the news

পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : রেল যাত্রীদের ন্যূনতম সুবিধা যেমন স্টেশন যাওয়ার পথ, পর্যপ্ত অলোর ব্যবস্থা থেকে যাত্রীদের বঞ্চিত করছে রেল বিভাগ। বদরপুর রেলস্টেশনের পথটি স্বল্প বৃষ্টিতে যাত্রীদের চলাচল অনুপোযোগী হয়ে উঠে তৎসঙ্গে পথটিতে নেই আলোর ব্যবস্থা যার দরুন যাত্রীদের বিশেষ করে মহিলা যাত্রীদের সুরক্ষায় বিষয়টি প্রশ্নের মুখে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের মিশন অমৃত সরোবর প্রকল্প এবং রেল মন্ত্রকের জল সংরক্ষণের নীতি উলঙ্ঘন করে বদরপুর রেল ষ্টেশন লাগোয়া রেল বিভাগের আওতাধীন বহু পুরোনো জলাশয়টি পুরো ভরাট করায় উদ্যোগ গ্রহণ করেছে রেল বিভাগ যার দারুণ অদূর ভবিষ্যতে রেল ষ্টেশনের পথটি ও আশপাশের এলাকাগুলো জলমগ্ন হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এবং প্রাকৃতিক জল নিষ্কাশন ও জলধারণ ব্যবস্থায় সংকট দেখা দিবে। এই দাবি সমূহ তুলে ধরে গৌহাটি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন উত্তর পূর্ব রেলযাত্রী সংস্থার সভাপতি তথা সর্বভারতীয় রেল ইউজার্স ফ্যাসিলিটিজ ফেডারেশনের মুখ্য উপদেষ্টা বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে।

শুক্রবার মামলাটি গ্রহণ করেন গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি আশুতোষ কুমার ও বিচারপতি কৌশিক গোস্বামীর ডিভিশন বেঞ্চ। কোর্টের তরফ থেকে রেল বিভাগকে উক্ত বিষয়ে নোটিশ ইস্যু করে শপথনামা দাখিল করার নির্দেশ দেওয়া হয়। আবেদনকারীর হয়ে মামলাটি করেন আইনজীবী প্রাকৃতিশ শর্মা। এই খবরটি এক প্রেস বিবৃতির মাধ্যমে জনিয়েছেন যুগ্ম  সাধারণ সম্পাদক সজল দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *