ভুয়ো সার্টিফিকেটে জয়ের অভিযোগ, কাউন্সিলরদের শপথ গ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ, আটক আন্দোলনকারীরা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : শিলচর পৌরনিগম নির্বাচনে ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে জয়ী হওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলরদের শপথ গ্রহণের বিরোধিতা করে শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হন একদল প্রতিবাদকারী। কিন্তু তাঁদের অভিযোগ, প্রতিবাদ কর্মসূচি চলাকালীন পুলিশ তাঁদের আটক করে ডিএসএ-তে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখা হয়, যাতে তাঁরা বাইরে বেরিয়ে…

Read More

শিলচর পুর নিগমের মেয়র-ডেপুটি মেয়র পদে অমরেন্দ্র-বিজেন্দ্র

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শিলচর পুরনিগমের নতুন মেয়র পদে অমরেন্দ্র পাল এবং ডেপুটি মেয়র পদে বিজেন্দ্র প্রসাদ সিং ওরফে বাদশার নাম চূড়ান্ত হল। বৃহস্পতিবার শপথ গ্রহণের আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া দুই পদাধিকারীর নাম ঘোষণা করেন। দু’জনের নাম ঘোষণার পর অভিনন্দনের জোয়ার বইছে।

Read More

ক্যান্সার রোগীদের লড়াইয়ে সহযোদ্ধা হিসেবে কল্যাণ চক্রবর্তীর ব্যতিক্রমী ভূমিকা মানুষকে চিরদিন উদ্বুদ্ধ করবে : বিডিএফ

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : চলে গেলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য, সমাজকর্মী তথা বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের ক্যান্সার রোগীদের অন্যতম ভরসার কেন্দ্রবিন্দু কল্যাণকুমার চক্রবর্তী। এক শোকবার্তার মাধ্যমে এদিন প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শোক বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে কাছাড় ক্যান্সার হাসপাতালের জন্মলগ্ন থেকে কল্যান চক্রবর্তী এই প্রতিষ্ঠানের সঙ্গে…

Read More

কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য, সমাজকর্মী কল্যাণকুমার চক্রবর্তী আর নেই

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : চলে গেলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য, সমাজকর্মী তথা বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের ক্যান্সার রোগীদের অন্যতম ভরসার কেন্দ্রবিন্দু কল্যাণ কুমার চক্রবর্তী। বৃহস্পতিবার সকাল ৭টায় নিজ কাটিগড়া বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৯ বছর। এ দিন বিকেলে কাটিগড়ায় শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। কল্যাণকুমার চক্রবর্তী যিনি শংকর…

Read More

ধলাইয়ের পানিসাগর নালার পাড়ে পা বাঁধা অবস্থায় মহিলার দেহ উদ্ধার,  চাঞ্চল্য

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : ধলাই থানা এলাকার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সপ্তগ্রামে পানিসাগর নালার পাড় থেকে পা বাঁধা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাতে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহিলাকে খুন করে নির্জন নালার পাড়ে ফেলে রাখা হয়েছে বলে সন্দেহ করছেন স্থানীয়দের…

Read More

শিলচর পুরনিগমের মেয়র-ডেপুটি মেয়র পদে অমরেন্দ্র-বিজেন্দ্র জুটিই প্রায় নিশ্চিত

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শিলচর পুরনিগমের নতুন মেয়র পদে অমরেন্দ্র পাল এবং ডেপুটি মেয়র পদে বিজেন্দ্র প্রসাদ সিং ওরফে বাদশার নাম প্রায় চূড়ান্ত হয়েছে বলে বিজেপির দলীয় সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার শপথ গ্রহণের আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া…

Read More

লালার পিকে গার্লস এইচএস স্কুলে রক্তদান সচেতনতা সভা

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে লালার প্রাণকৃষ্ণ উচ্চমাধ্যমিক মহিলা বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২টায় বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি জেলা সমিতির উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুশান্ত মোহন চট্টোপাধ্যায় ও সম্পাদক রঞ্জিৎ ঘোষ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের…

Read More

কাছাড়ে দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা, জেলা দক্ষতা কমিটির বৈঠক

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : জেলার যুবসমাজকে দক্ষতা প্রশিক্ষণের আওতায় এনে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কাছাড়ে দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের পর্যালোচনা করা হয়েছে। মঙ্গলবার শিলচরে জেলা কমিশনার কার্যালয়ের পুরনো সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা কমিশনার মারিয়া তানিমের উপস্থিতিতে জেলা দক্ষতা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকে জেলার সামগ্রিক…

Read More

চলন্ত ট্রেনে তল্লাশি চালিয়ে চারটি পিস্তল উদ্ধার, গ্রেফতার বিহারের যুবক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : চলন্ত ট্রেনে তল্লাশি চালিয়ে চারটি ৭.৬৫ এমএম পিস্তল ও আটটি ম্যাগাজিন উদ্ধার করল রেল পুলিশ। এই ঘটনায় বিহারের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রূপেশ কুমার (২১)। তার বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার মীরগঞ্জ থানার অন্তর্গত দামেলি ঘাট এলাকায়। জিআরপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বদরপুর থেকে পাথারকান্দি পর্যন্ত…

Read More

শ্রীভূমি কাণ্ডে পক্ষপাতহীন পদক্ষেপ অধরা, বঙ্গভবনে নাগরিক সভা কাল

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : শ্রীভূমিতে প্রতিমা নিরঞ্জন পর্বে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জড়িতদের বিরুদ্ধে পক্ষপাতহীন প্রশাসনিক পদক্ষেপের দাবি এখনও অধরা থাকায়  আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টায় শিলচর বঙ্গভবনের অনন্ত দেব স্মৃতি সভাকক্ষে সুশীল সমাজের সভা ডেকেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি। বুধবার বরাকবঙ্গের এক বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রশাসন…

Read More