Category: বরাক
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে দশ দিনের সংস্কৃত সম্ভাষণ বর্গ সম্পন্ন
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ এবং সংস্কৃতভারতী, পূর্বোত্তর ভারতের যৌথ উদ্যোগে ১১ থেকে ২২ আগস্ট পর্যন্ত দশ দিনের সংস্কৃত সম্ভাষণ বর্গের আয়োজন করা হয়। শনিবার ছিল এই বর্গের সমাপ্তি অনুষ্ঠান। ভারতীয় জ্ঞান-ঐতিহ্য ও সংস্কৃতির মূল স্বরূপ সংস্কৃত ভাষার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ানোই ছিল এই বর্গের মূল উদ্দেশ্য।প্রতিদিন বিকেল ৩টা থেকে ৮টা…
অনুপ্রবেশকারীদের বনভূমি দখলের অভিযোগ, পাথারকান্দিতে বৃহৎ উচ্ছেদের ইঙ্গিত মন্ত্রী কৃষ্ণেন্দুর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : পাথারকান্দিতে বনভূমি ও সরকারি জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল অসম সরকার। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের বার্তা দিয়ে প্রয়োজনে বৃহৎ উচ্ছেদ অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শনিবার মালুয়া সড়ক সংস্কারের…
কাটিগড়াবাসীর জন্য সুখবর, চৌরঙ্গী বাজারে স্থাপিত হচ্ছে এসবিআই-র নতুন শাখা
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : কাটিগড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবার পূরণের পথে। কাটিগড়ার চৌরঙ্গী বাজার এলাকায় স্থাপিত হতে চলেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর একটি নতুন শাখা। গুরুত্বপূর্ণ এই উদ্যোগে এলাকায় ব্যাংকিং পরিষেবা আরও সহজলভ্য হবে বলে আশাবাদী স্থানীয়রা। চৌরঙ্গী বাজার এলাকায় নতুন শাখা স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যেই উপযুক্ত ঘর ভাড়ায় নেওয়ার জন্য বিজ্ঞপ্তি…
রামকৃষ্ণ মিশনে নতুন এক্স-রে পরিষেবা কক্ষের উদ্বোধন
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে নতুন এক্স-রে পরিষেবা কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় মা সারদা দাতব্য চিকিৎসালয়ে ফিতা কেটে নতুন পরিষেবার শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশনের মহারাজরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শ্রীভূমির সম্পাদক…
গান্ধী ভবনের অব্যবস্থাপনায় রূপমের ক্ষোভ, দ্রুত সংস্কারের দাবি
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : শিলচর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মঞ্চ গান্ধী ভবনের বর্তমান অব্যবস্থাপনা ও বেহাল পরিস্থিতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছে রূপম সাংস্কৃতিক সংস্থা। সংস্থার অভিযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মতো ন্যূনতম পরিকাঠামোও বর্তমানে হলটিতে পর্যাপ্ত নেই। সম্প্রতি শিলচর কালচারাল ইউনিটের নাটক দেখতে গান্ধী ভবনে গিয়ে চরম দুর্ভোগের অভিজ্ঞতা হয়েছে বলে জানিয়েছে রূপম। প্রচণ্ড…
হাইলাকান্দিতে জমজমাট ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা, মুগ্ধ করল খুদে প্রতিভারা
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আয়োজিত ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র ভিত্তিক পর্ব রবিবার হাইলাকান্দি গভর্নমেন্ট ভিএম হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয়। গান ও সুরের মূর্ছনায় এদিন মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সুশান্ত মোহন চট্টোপাধ্যায়, সংস্কৃতি কর্মী তথা শিক্ষিকা অরুন্ধতী দেব,…
ইচাবিল চা-বাগানে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, তড়িতাঘাতে বলদের মৃত্যু
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : বাজারিছড়া থানাধীন ইচাবিল চা-বাগানের ১২ নম্বর লাইনে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে তড়িতাঘাতে একটি পূর্ণবয়স্ক বলদ গরুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মৃত বলদটির মালিক রামবিলাস নুনিয়া জানান, শনিবার রাতে হালকা বৃষ্টির মধ্যে গবাদি পশু নিয়ে বাড়ি ফিরছিলেন…
ভূপেন হাজারিকার শততম জন্মবার্ষিকীতে শিলচরে শতাধিক ক্ষুদে শিল্পীর সঙ্গীত প্রতিযোগিতা
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার শততম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে রবিবার শিলচর গভর্নমেন্ট হাইস্কুলে অনুষ্ঠিত হল এক বৃহৎ সঙ্গীত প্রতিযোগিতা। দক্ষিণ অসমের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশো ক্ষুদে সঙ্গীতশিল্পী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাই সঙ্গীতালয়ের ছাত্রছাত্রীদের সম্মিলিত কণ্ঠে ‘আমরা করব জয়’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।…
আউলিয়া বাজারে দাঁড়িয়ে থাকা বুলেটে আগুন, ক্ষতিগ্রস্ত সুইফট ডিজায়ারও
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : শিলচর শহরতলী আউলিয়া বাজার এলাকায় দাউ দাউ করে জ্বলল একটি বুলেট বাইক। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা চার চাকার একটি বাহনও। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। জানা গেছে, দাঁড়িয়ে থাকা একটি বুলেট বাইকে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ভয়ঙ্কর রূপ নেয়। বুলেটের ঠিক পাশে থাকা একটি সুইফট ডিজায়ার…
রংপুর মধুরাপুলে বেহাল রাস্তা ও জলাবদ্ধতার প্রতিবাদে বিক্ষোভ
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, ধূলোর দাপট, বর্ষাকালে কর্দমাক্ত পরিস্থিতি, ঘনঘন দুর্ঘটনা এবং জলাবদ্ধতার প্রতিবাদে রংপুর দ্বিতীয় খণ্ডের মধুরাপুল এলাকায় ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। কর্মসূচি থেকে প্রশাসনের কাছে তিনটি প্রধান দাবি জানানো হয়—অবিলম্বে ভিআইপি রোড সংস্কার, জল নিষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং রাস্তার…
