শ্রীভূমিতে শিশুদের শিক্ষা, নিরাপদ শৈশব সুনিশ্চিত করতে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ জুন : সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও শুক্রবার বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয়। এই উপলক্ষে শ্রম বিভাগ থেকে শ্রীভূমি শহরে শিশু শ্রম বিরোধী সচেতনতার জন্য মাইকিং করে ব্যাপক প্রচার চালানো হয়। শ্রম বিভাগ ও শিশুদের কল্যাণে কাজ করা এনজিও উদীচী-র সহযোগিতায় শ্রীভূমি শহরের বিভিন্ন স্থানে ব্যাপক প্রচার চালানো…

Read More

মারকুলিয়েনের আনারস চাষিদের উন্নয়নে সরকারের উদ্যোগ, কৃতজ্ঞতা প্রকাশ মার এগ্রো প্রডিউসার কোম্পানির

বরাক তরঙ্গ, ১২ জুন : কাছাড় জেলার লক্ষীপুরের মারকুলিয়েন অঞ্চলে আনারস চাষ ও ব্যবসার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় চাষি ও উদ্যোক্তারা। সরকারের এই উদ্যোগের ফলে আনারস চাষিরা আর্থিক ও কারিগরি সহায়তা পাওয়ার পাশাপাশি তাঁদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে…

Read More

আছিমগঞ্জ গেটে ‘অসম ইউসিসি ২০২৬ বিল’ বাতিলের দাবিতে শান্তিপূর্ণ গণপ্রতিবাদ

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ১২ জুন : প্রস্তাবিত ‘অসম ইউসিসি ২০২৬ বিল’ বাতিলের দাবিতে বৃহস্পতিবার আছিমগঞ্জ গেটে অনুষ্ঠিত হলো এক শান্তিপূর্ণ গণপ্রতিবাদ কর্মসূচি। সংবিধানের চেতনা, ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিলটির বিরোধিতা করেন। তাঁদের দাবি, প্রস্তাবিত ইউসিসি বিল…

Read More

অন্নপূর্ণা সার্কিট ট্রেক জয় করে ইতিহাস গড়লেন হাইলাকান্দির রূপম

বরাক উপত্যকার প্রথম অভিযাত্রী হিসেবে গড়লেন নতুন নজির______ বরাক তরঙ্গ, ১২ জুন : নেপালের বিশ্ববিখ্যাত অন্নপূর্ণা সার্কিট ট্রেক সফলভাবে সম্পন্ন করে এক অনন্য কৃতিত্বের অধিকারী হলেন হাইলাকান্দির যুবক হিমাদ্রি সিংহ (রূপম)। জানা গেছে, বরাক উপত্যকা থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি এই কঠিন ও চ্যালেঞ্জিং ট্রেক সম্পূর্ণ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। পেশায় শিক্ষক এবং সঙ্গীতজগতের…

Read More

শ্রীভূমিতে পিএম কিষাণ সুবিধাভোগী কৃষকদের জন্য ২৬ জুনের মধ্যে ই-কেওয়াইসি  সম্পন্ন করা বাধ্যতামূলক

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ জুন : শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পিএম কিষাণ যোজনার আওতাধীন সকল সুবিধাভোগী কৃষকদের জন্য বার্ষিক ই-কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। যেসকল কৃষক ইতিমধ্যে এই যোজনার ২২তম কিস্তির টাকা লাভ করেছেন, তাদের পরবর্তী ২৩তম কিস্তির টাকা পাওয়ার জন্য আগামী ২৬ জুনের মধ্যে অবশ্যই এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।…

Read More

অসম কংগ্রেস পরিষদীয় দলে রদবদল, চিফ হুইপ আব্দুর রহিম, ডেপুটি চিফ হুইপ আমিনুর রশিদ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ জুন : অসম কংগ্রেস পরিষদীয় দলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক রদবদল ঘটিয়ে চার বিধায়কের হাতে নতুন দায়িত্ব তুলে দিল সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব। এই রদবদলের ফলে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী ডেপুটি চিফ হুইপ পদে নিযুক্ত হওয়ায় জেলা কংগ্রেস ও দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক  K….

Read More

চার কিলোমিটার ধাওয়ার পর কুখ্যাত চোরকে পাকড়াও গুমড়া পুলিশের

বরাক তরঙ্গ, ১১ জুন : গুমড়া পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে পশ্চিম কাটিগড়ার জালালপুর এলাকার কুখ্যাত চোর সারিমুল। দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সারিমুলকে ধরতে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গুমড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে একটি দল গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে…

Read More

উত্তর কৃষ্ণপুরের সুধারানি বিন্দু বিহারী কর এলপি স্কুলে ‘রোটারি হ্যাপি স্কুল’ উদ্বোধন

বরাক তরঙ্গ, ১১ জুন : শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের কাবিয়ুরাস্থিত সুধা রাণী বিন্দু বিহারী কর এলপি স্কুলকে ‘রোটারি হ্যাপি স্কুল’ হিসেবে গড়ে তুলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। রোটারি ইন্টারন্যাশনালের ‘হ্যাপি স্কুল’ প্রকল্পের আওতায় বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা,…

Read More

হিমন্তের নেতৃত্বে উন্নয়নের প্রশংসা সুস্মিতার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১১ জুন : তৃণমূল কংগ্রেস ত্যাগের পর প্রথমবারের মতো শিলচরে এসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য তথা বরাক উপত্যকায় সংঘটিত উন্নয়নের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার শিলচরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুস্মিতা দেব বলেন, গত এক দশকে বরাক উপত্যকার সামগ্রিক চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তাঁর দাবি, দশ…

Read More

ট্রাফিক পুলিশের ধাক্কায় স্কুটি থেকে পড়ে গেলেন যুবতী, উত্তেজনা, তদন্তের আশ্বাস জেলা কমিশনারের

দীপ দেব ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১১ জুন : ট্রাফিক পুলিশের ধাক্কায় এক যুবতী স্কুটি থেকে পড়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরের দেবদূত পয়েন্ট এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন। পরে জেলা কমিশনারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।প্রত্যক্ষদর্শীদের দাবি, হেলমেটবিহীন অবস্থায় স্কুটি চালিয়ে যাওয়া এক মহিলা…

Read More