সমিতির জমিতে সদভাবনা মণ্ডপ তৈরি করায় গ্রাহকরা নানা সুবিধা থেকে বঞ্চিত : চেয়ারম্যান

সোনাই সমবায় সমিতির নতুন উদ্যোগ গ্রাহকদের প্রদান করা হবে কেসিসি লোন আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : সোনাই সমবায় সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হল গ্রাহকদের মধ্যে কেসিসি লোন সুবিধা প্রদানের। রবিবার সোনাই সমবায় সমিতির ২০২৫-২৬ সালের সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়। সোনাই বাজার মাল্টি পারপাস হলে আয়োজিত সাধারণ সভায় আয় ব্যয়ের হিসাবাদি পেশ করেন…

Read More

উন্নয়ন নিয়ে হিন্দু-মুসলিম নোংরা রাজনীতি করে না বিজেপি সরকার : সংখ্যালঘু মোর্চা

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : উন্নয়ন নিয়ে হিন্দু-মুসলিম নোংরা রাজনীতি করে না কেন্দ্র ও রাজ্যে শাসন ক্ষমতায় থাকা বিজেপি সরকার। এই সরকার সকল শ্রেণির মানুষের উন্নয়নে কাজ করে। রবিবার সপ্তগ্রাম জিপির মণিপুরি মার্কেটে ভারতীয় জনতা পার্টির ধলাই নরসিংহপুর মণ্ডল সংখ্যালঘু মোর্চার মাসিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেন সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি সাবিল হোসেন…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে জাগৃতি প্রকল্পের আওতায় আইন সচেতনতা শিবির

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : “সক্ষম যুব, দৃঢ় ভারত” স্লোগানকে সামনে রেখে জাগৃতি প্রকল্প, ২০২৬-এর আওতায় আসাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে একটি আইন সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এই শিবিরের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে ধারণা, মৌলিক অধিকার ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা এবং ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া…

Read More

পশ্চিম সিঙ্গারি–নয়াগ্রাম কানেক্টিভ রোড সংস্কারে বাধা, ক্ষোভ স্থানীয়দের

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শিলচর-রামনগর বাইপাস সংলগ্ন পশ্চিম সিঙ্গারি থেকে দুবরি বিল হয়ে নয়াগ্রাম পর্যন্ত কানেক্টিভ রোড সংস্কারের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কিছু জমির মালিকের বিরুদ্ধে। দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারে বাধা সৃষ্টি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির সমাধান না হলে আইনগত পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। স্থানীয়দের দাবি, প্রায় শতবর্ষ…

Read More

হাইলাকান্দিতে প্রবীণ নাগরিকদের জন্য আইনি পরিষেবা ক্লিনিকের উদ্বোধন

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২২ আগস্ট : হাইলাকান্দিতে প্রবীণ নাগরিকদের জন্য একটি ডেডিকেটেড আইনি পরিষেবা ক্লিনিক চালু হয়েছে। ১৯৮৭ সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন, এর আওতায়, প্রবীণ নাগরিকদের জন্য আইনি পরিষেবা ক্লিনিকটির উদ্বোধন শনিবার করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে গৌহাটি হাইকোর্টের সম্মানীয় বিচারকবৃন্দ, অসম রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের (ASLSA) প্রধান কর্মকর্তাবৃন্দ, বিচার বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসন এবং…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে জাতীয় মহাকাশ দিবস উদযাপন

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ ও স্টারগেজিং ক্লাবের যৌথ উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডারের সফল অবতরণের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান, মহাকাশবিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহ এবং বৈজ্ঞানিক কৌতূহল সৃষ্টি করা। অনুষ্ঠানের সূচনা হয়…

Read More

মালুয়া–মারপুর সেতুর কাজ পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দুর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ আগস্ট : বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করতে চলেছে মালুয়া-মাদারপুর বরাক নদী সেতু। নির্মীয়মাণ এই গুরুত্বপূর্ণ সেতুকে ঘিরে ইতোমধ্যেই মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। সেতুটি সম্পূর্ণ হলে বরাক নদীর দুই পাড়ের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি যাতায়াতের সময় ও দূরত্বও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। নির্মাণকাজের অগ্রগতি…

Read More

ধলাইয়ে স্কুটি থেকে ইয়াবা উদ্ধার, আটক দুই ভাই; গোডাউন থেকে বাজেয়াপ্ত বার্মিজ সুপারি

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত সপ্তগ্রাম এলাকায় অভিযান চালিয়ে স্কুটি থেকে মাদক উদ্ধার করে পুলিশ। আটক করা স্কুটিটির নম্বর AS-11-AG-2209। শনিবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে পুলিশ স্কুটিটি আটক করে তল্লাশি চালিয়ে ডিকির ভিতর থেকে চারটি প্যাকেটে রাখা মোট ৪০ হাজার সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির…

Read More

শিলচরে শুরু আরআর ফ্যাশনের তিন দিনের ফ্যাশন ও হস্তশিল্প মেলা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২২ আগস্ট : দুর্গাপূজার আগে কেনাকাটা ও ফ্যাশনপ্রেমীদের জন্য শিলচরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ ফ্যাশন ও হস্তশিল্প মেলা। আর.আর ফ্যাশনের উদ্যোগে ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত রাঙ্গিরখাড়ির হোটেল বিভা-তে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। প্রতিদিন সকাল ১০-৩০ মিনিট থেকে রাত ৯-৩০ মিনিট পর্যন্ত মেলা চলবে। শনিবার দুপুরে বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী…

Read More

পিএনবিতে নিযুক্তিতে বাংলা ব্রাত্যকেন, প্রশ্ন তুলে প্রতিবাদ বরাকবঙ্গের

ব্যাঙ্কে অসমিয়া-বড়ো ভাষাজ্ঞান বাধ্যতামূলক বরাক তরঙ্গ, ২২ আগস্ট : এ রাজ্যে সরকারি -বেসরকারি নিযুক্তিতে বাঙালিরা ক্রমাগত উপেক্ষিত হচ্ছেন। এবার রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসার নিযুক্তির ক্ষেত্রে বাংলা ভাষাকে একেবারেই ব্রাত্য করে দেওয়া হয়েছে। এই ব্যাংকে নিযুক্তি পেতে হলে এখন থেকে অসমিয়া ও বড়ো ভাষাজ্ঞান বাধ্যতামূলক। এ মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বরাক উপত্যকা সহ গোটা…

Read More