Category: বরাক
নীলমণি রোডে কালভার্ট নির্মাণ, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : শ্রীভূমি শহরের ১১ নম্বর ওয়ার্ডের নীলমণি রোডে মনসা মন্দিরের সম্মুখে কালভার্ট নির্মাণের কাজ শুরু হওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীভূমির পুরপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কালভার্ট নির্মাণের কাজ চলবে। এই সময় চিত্রবাণী সিনেমা হলের সম্মুখ থেকে নীলমণি রোডের বিএসএফ ক্যাম্প পর্যন্ত…
রামনগর এলাকার বিদ্যুৎ সমস্যা, এপিডিসিএল কর্তৃপক্ষের দ্বারস্থ সংখ্যালঘু মোর্চা
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : শিলচর রামনগর পেঁচাডহর অঞ্চল ও রামনগর লামারগ্রাম এলাকার দীর্ঘদিনের বিভিন্ন বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এপিডিসিএল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করল বিজেপি সংখ্যালঘু মোর্চা। স্মারকলিপিতে এলাকাগুলির লো ভোল্টেজ সমস্যা, ঢিলে ও ঝুলন্ত বিদ্যুতের তার, হেলে পড়া বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎ সংযোগের ত্রুটি এবং পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের অভাবের বিষয়গুলি তুলে ধরা হয়।…
মোহনপুর বর্ণিমুখে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : মোহনপুরের বর্ণিমুখ কুয়ারপার এলাকায় ব্রিজের নিচের একটি ছোট নালা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা নালার মধ্যে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, মৃতদেহটি দুই থেকে তিন দিন আগের…
ধোয়ারবন্দে বরাক ভ্যালি কুর্মি উন্নয়ন সমাজের সাংগঠনিক সভা, গঠিত আঞ্চলিক কমিটি
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : ধোয়ারবন্দে বরাক ভ্যালি কুর্মি উন্নয়ন সমাজের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার আয়োজিত সভায় সংগঠনের সাংগঠনিক সম্প্রসারণ, সামাজিক ঐক্য, শিক্ষার প্রসার এবং সমাজের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে সভায় একটি নতুন আঞ্চলিক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা…
রাতাবাড়ি-পাথারকান্দিতে GST বিভাগের অভিযান, রাবার ব্যবসায়ীদের গুদাম ও প্রতিষ্ঠানে তল্লাশি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : রাতাবাড়ি-পাথারকান্দি এলাকায় একাধিক রাবার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদামে GST বিভাগের অভিযানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুয়াহাটি থেকে আসা GST বিভাগের আধিকারিকদের একটি দল পুলিশ ও CRPF-এর নিরাপত্তায় সোমবার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। সূত্রের খবর, কাজিরবাজারের Rubber Enterprise এবং ছাগিখাউড়ির Safe Way-সহ একাধিক রাবার ব্যবসায়ীর…
শিলচরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, ১৪ জনের ছানি শনাক্ত
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : শিলচরের ইটখোলা অসম মণিপুরি কলা অ্যাকাডেমিতে ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট ৭৫ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। চৌধুরী আই হাসপাতাল, শিলচরের চিকিৎসক ডাঃ তেজা টি এবং অপটোমেট্রিস্ট অভ্রনীল চক্রবর্তী রোগীদের চক্ষু…
কাটিগড়ার চেরাগি বাজার থেকে ধর্মনগরের যুবক নিখোঁজ, উদ্বেগে পরিবার
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : কাছাড়ের কাটিগড়া থানার অন্তর্গত চেরাগি বাজার এলাকা থেকে এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ যুবকের নাম প্রদীপ মালাকার (৩০)। তিনি ত্রিপুরার ধর্মনগর থানার ৩ নম্বর ওয়ার্ডের মায়া বেকারি এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, কাজের সূত্রে প্রায় দুই মাস ধরে চেরাগি বাজার এলাকার একটি ভাড়া…
ফেসবুক লাইভে গো-মাংস ভক্ষণ ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর ভিএইচপি-র
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলা কমিটি। এফআইআরে উল্লেখ করা হয়েছে, ফয়জ উদ্দিন লস্কর নামে এক ব্যক্তি রবিবার আনুমানিক দুপুর ৩টার দিকে ফেসবুকে লাইভে এসে গো-মাংস ভক্ষণ করেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন। অভিযোগ…
মেদলি শিব মন্দিরে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, ভোলে বোম উৎসবের প্রস্তুতি পরিদর্শন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : রবিবারের ব্যস্ত কর্মসূচির মধ্যেও নিজের নির্বাচনী এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের খোঁজখবর নিতে মেদলি শিব মন্দিরে উপস্থিত হলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মন্দিরে পৌঁছে দেবাদিদেব মহাদেবের চরণে প্রণাম জানিয়ে তিনি রাজ্যবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা…
সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় নাবালিকা উদ্ধার, কালাইনে চাঞ্চল্য
শমীন্দ্র পাল, কাটিগড়াবরাক তরঙ্গ, ২৩ আগস্ট : কাটিগড়ার কালাইন কলেজ রোডে এক নাবালিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গেছে, পাল পদবীর এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে একটি পরিবার প্রায় পাঁচ মাস ধরে বসবাস করে আসছিল। রবিবার বিকেল প্রায় ৫ টা নাগাদ পরিবারের সদস্যরা বাড়িতে অনুপস্থিত থাকাকালীন পঞ্চম শ্রেণির ছাত্রী তথা নাবালিকাটি চরম সিদ্ধান্ত…
