Category: বরাক
পচাগলা অবস্থায় অপরিচিত তরুণীর মৃতদেহ উদ্ধার, শ্রীভূমিতে চাঞ্চল্য
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শ্রীভূমি জেলার মক্কেরগুল গ্রামে পচাগলা অবস্থায় এক তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার ভোরে ৫৬৮ নম্বর মক্কেরগুল প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি কৃষিজমিতে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি দেখতে পান। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে…
মনীষীদের অপমান ও মূর্তি ভাঙার প্রতিবাদে শিলচরে নেতাজি চর্চা সমিতির প্রতিবাদ সভা
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ ভারতের মনীষীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, কটূক্তি এবং দেশের বিভিন্ন স্থানে তাঁদের মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে শনিবার শিলচরে প্রতিবাদ কর্মসূচি পালন করল নেতাজি চর্চা সমিতি। শহরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।সভাটি পরিচালনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য, বিশিষ্ট সমাজকর্মী…
শ্রীভূমিতে NH-37 উন্নয়নে বড় পদক্ষেপ, ৩২.৭৯ কোটি টাকার প্রকল্পের ভূমিপূজা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শ্রীভূমি জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। শনিবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে খান্দিগ্রাম মালুয়া থেকে বর্তমান করিমগঞ্জ বাইপাস পর্যন্ত NH-37-এর ১৪.১০ কিলোমিটার অংশের One-Time Improvement প্রকল্পের ভূমিপূজা অনুষ্ঠিত হয়। প্রায় ৩২ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে চলা এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন…
উদ্ভাবন ও উদ্যোগের বার্তা দিয়ে বিশ্ব উদ্যোক্তা দিবস উদযাপিত আসাম বিশ্ববিদ্যালয়ে
বরাক তরঙ্গ, ২২ আগস্ট: উদ্ভাবন, উদ্যোগ, স্বনিযুক্তি ও আর্থিক সচেতনতার প্রসারে আসাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিশ্ব উদ্যোক্তা দিবস উদযাপন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে উদ্যোগ গ্রহণের মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি প্রকল্প, আর্থিক সহায়তা, গ্রামীণ উদ্যোগ ও উদ্ভাবনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ উন্নয়ন কেন্দ্র, উদ্ভাবন পরিষদ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রক এবং…
দক্ষিণ কৃষ্ণপুরে বৃক্ষরোপণ আমিনুল হকের
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : সোনাই বিধায়ক আমিনুল হক লস্করকে নিয়ে আরও একটি গাছের চারা রোপণ করেন সমাজকর্মী বদর উদ্দিন বড়ভূইয়া।শনিবার দক্ষিণ কৃষ্ণপুরে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নতুন নির্মিত পোলের নিকটে সমাজসেবক রেবুল হোসেন বড়ভূইয়া (পিন্টু)-র দোকানের সামনে এবং আসমা ফার্নিচারের গেটের ভিতরে—এই দুই স্থানে দু’টি বৃক্ষরোপণ করা হয়। পরিবেশ কর্মী…
শিলচরে জেলা গ্রন্থাগার ও অসম সচিবালয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শনিবার শিলচরে এক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সভায় শিলচরে প্রস্তাবিত নতুন অডিটোরিয়াম-কাম-জেলা গ্রন্থাগার এবং বরাক উপত্যকার অসম সচিবালয় স্থাপনের প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রকল্প দু’টির বর্তমান অবস্থা, সংশোধিত…
শিলচরে প্রবীণ নাগরিকদের জন্য আইনি সহায়তা ক্লিনিকের উদ্বোধন
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২২ আগস্ট : বাবা-মা ও প্রবীণ নাগরিকদের আইনি অধিকার সুরক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে শনিবার শিলচরের উন্নয়ন ভবনে একটি আইনি সহায়তা ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ২০০৭ সালের Maintenance and Welfare of Parents and Senior Citizens Act-এর আওতায় এই ক্লিনিক চালু করা হয়েছে। শনিবার…
ঐতিহ্যবাহী শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির নিয়ে ফেসবুক পোস্টে তোলপাড়, দু’জনের বিরুদ্ধে থানায় এজাহার
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরের পরিচালন কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। জল গড়িয়েছে থানা অবধি। কমিটি ভেঙে দেওয়া, নতুন কমিটি গঠন, ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা অর্থ ফেরত এবং মন্দির ও সিদ্ধেশ্বর বারুণী মেলার জন্য যৌথ কমিটি তৈরির মতো একাধিক দাবি করা…
২৪-২৮ আগস্ট রাধামাধব জিউ আখড়ায় ঝুলন যাত্রা উৎসব
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শিলচর শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠা বিলপারের ঐতিহ্যবাহী ও প্রায় দুশো বছরের প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী রাধামাধব জিউ আখড়ায় ২৪ আগস্ট সোমবার থেকে শুরু হবে পাঁচ দিবসীয় ঝুলন যাত্রা উৎসব, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। প্রতিবছরের ন্যায় এবারের ঝুলন উৎসবে থাকছে ভক্তিমূলক গান, সঙ্গীতালেখ্য, নৃত্যনাট্য, ঝুলন গান ইত্যাদি। পাঁচ দিবসীয় ঝুলন যাত্রা…
সীমান্ত পরিদর্শন, মহাদেবপুরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এসএসপি দাসের
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২২ আগস্ট : সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে জোর দিল কাছাড় পুলিশ। ইতোমধ্যে পশ্চিম কাটিগড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। পরিদর্শনের অংশ হিসেবে সীমান্তবর্তী মহাদেবপুর গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এদিনের আলোচনায় সীমান্ত এলাকার…
