শিলচরে পাল চৌধুরী পরিবারের দুর্গাপূজা, ১৮০ বছরের ঐতিহ্য আজও অমলিন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : প্রায় ১৮০ বছরের প্রাচীন ঐতিহ্য, পারিবারিক পরম্পরা ও ধর্মীয় রীতিনীতি মেনে এবারও শিলচরের অম্বিকাপট্টিতে অনুষ্ঠিত হচ্ছে পাল চৌধুরী পরিবারের দুর্গাপূজা। সময়ের সঙ্গে পুজোর ঠিকানা বদলালেও অটুট রয়েছে পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্য, নিষ্ঠা ও ভক্তি। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই পারিবারিক দুর্গোৎসব আজও সমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও…

Read More

বিবেকানন্দ রোডের মাতৃ মন্দির সর্বজনীন দুর্গাপুজোর ৫৮তম বর্ষপূর্তি উদযাপন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাত্ত্বিক পরিবেশের মধ্য দিয়ে বিবেকানন্দ রোডের মাতৃ মন্দির সর্বজনীন দুর্গাপুজোর ৫৮তম বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও পুজো কমিটির উদ্যোগে সুশৃঙ্খলভাবে আয়োজন করা হয়েছে শারদোৎসবের। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে এবারের পুজোয় দু’দিন সপ্তমী পুজোর পর অষ্টমী, নবমী ও বিজয়া দশমী পালিত হচ্ছে। পুজোর চার দিন…

Read More

মহাষ্টমীতে শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দর্শন করলেন একাধিক পুজোমণ্ডপ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে সোমবার শিলচরে এসে বিভিন্ন মন্দির ও পুজোমণ্ডপ পরিদর্শন করলেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে তিনি রাজ্যবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে শিলচরের পুজোপ্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সোমবার সফরের শুরুতেই মুখ্যমন্ত্রী উধারবন্দের ঐতিহ্যবাহী…

Read More

বেরেঙ্গা নাথপাড়া মণ্ডপে শারদীয়ার শুভেচ্ছা বিনিময়ে প্রাক্তন বিধায়ক আতাউর রহমান

বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে শিলচর পুর নিগম এলাকার বেরেঙ্গা নাথপাড়া শিব মন্দির সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে আয়োজিত হয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুর্গাপূজা কমিটির সদস্য ও উপস্থিত বিশিষ্টজনদের সঙ্গে শারদীয়ার শুভেচ্ছা বিনিময় করেন প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট ব্যক্তিত্ব মওলানা আতাউর রহমান…

Read More

১২৯ বছরেও ‘বাড়ির মেয়ে’ দুর্গা, চৌধুরীবাড়ির পুজোয় অটুট ঐতিহ্য

দীপ দেব, শিলচর।  বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : সময়ের সঙ্গে বদলেছে বাড়ির ঠিকানা, পরিবর্তন এসেছে পুজোর রীতিতেও। মাটির প্রতিমার পরিবর্তে এসেছে নিমকাঠের স্থায়ী মূর্তি, বন্ধ হয়েছে মহিষ বলির প্রথা। তবু ১২৯ বছর ধরে অটুট রয়েছে চৌধুরীবাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য। পরিবারের কাছে দেবী দুর্গা শুধুই আরাধ্য দেবী নন, তিনি ঘরের মেয়ে, যাঁর আগমনে প্রতি বছর আনন্দে মেতে ওঠেন…

Read More

মহাসপ্তমীতে দুঃস্থ ও পরিশ্রমী মহিলাদের হাতে শাড়ি ও উপহার তুলে দিল ছন্দনীড়

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে মহাসপ্তমীর পুণ্যলগ্নে এক মানবিক উদ্যোগ গ্রহণ করল ছন্দনীড় সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা। শনিবার সকালে শিলচরের জেল রোড বাজারে জীবিকার তাগিদে কঠোর পরিশ্রম করে চলা কয়েকজন দুঃস্থ মহিলার হাতে শাড়ি-কাপড় ও উপহার তুলে দেন সংস্থার সদস্যরা। পাশাপাশি বিশিষ্ট প্রতিবন্ধী সংগীতশিল্পী হরি দাসকেও উপহার…

Read More

শিলচরে মহাসপ্তমীর রাতে পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢল, আলোকসজ্জায় সেজেছে শহর

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীকে কেন্দ্র করে আনন্দ-উৎসবে মেতে উঠেছে বরাক উপত্যকা তথা কাছাড় জেলার গ্রামাঞ্চল ও শিলচর শহর। দেবী দুর্গার আগমনে উৎসবের আবহে মুখরিত গোটা শহর। শনিবার মহাসপ্তমীর রাতে শিলচরের বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের পুজো মণ্ডপগুলিও বর্ণাঢ্য আলোকসজ্জা ও আকর্ষণীয় সাজে…

Read More

মেহেরপুরে সানসিটি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন

পিএনসি, শিলচর। বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : মেহেরপুরে সানসিটি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শুক্রবার। সানসিটি সর্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি উদয় শংকর গোস্বামী মণ্ডপের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে হারাণ দে, আর ব্যানার্জি, পিআর মজুমদার, পিনাকপাণি ধর এবং সম্পাদক শান্তা পাল। উদ্বোধনী ভাষণে উদয় শংকর গোস্বামী জানান, এ বছর…

Read More

বাণী কুমার আচার্য প্রয়াত, শোক

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি দিলেন শিলচর ঘনিয়ালার বাসিন্দা বাণী কুমার আচার্য বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি সাংবাদিক বিশ্বজিৎ আচার্যের (মুন্না) বড়ভাই। জানা গেছে, কর্মসূত্রে মেঘালয়ের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বাণী কুমার আচার্য। শুক্রবার বেলা ১১টা নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর সংস্থার পক্ষ থেকে তাঁকে…

Read More

সাধক লক্ষণ ব্রহ্মচারী কালীমন্দিরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শারদীয় উৎসবের আবহে মানবিকতার বার্তা নিয়ে সাধক লক্ষণ ব্রহ্মচারী কালীমন্দির প্রাঙ্গণে ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। হিমাংশু বণিকের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে মন্দির কমিটির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন মন্দির কমিটির সভাপতি শংকর সরকার।…

Read More