শিলচরে ১৯-২০ ডিসেম্বর আরপিআই (এ)-র যুব সম্মেলন, কর্মসংস্থান ও অর্থনৈতিক বিকাশে জোর

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : যুব সমাজের কর্মসংস্থান এবং উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক বিকাশকে গুরুত্ব দিয়ে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর শিলচরে দু’দিনব্যাপী ‘আনএমপ্লয়েড ইয়ুথ কনভেনশন’-এর আয়োজন করছে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আটাওয়ালে) বা আরপিআই (এ)। বুধবার শিলচরে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান দলের বরাক উপত্যকার দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক সৌরভ দেব।

তিনি জানান, বরাক উপত্যকাকে কেন্দ্র করে উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক এই যুব সম্মেলনের আয়োজন করা হচ্ছে। যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিশেষ গুরুত্ব দিচ্ছে দল। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে একটি নির্দিষ্ট রূপরেখাও তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

সৌরভ দেব আরও জানান, সম্মেলনে দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। দলের প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের বিষয়ে বিশেষ আগ্রহী। অন্যদিকে, দলের কেন্দ্রীয় সম্পাদক তথা উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ নিকালজেও এই লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *