কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, গ্রাম-শহরের বাজারে কেনাকাটার ধুম

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে উঠেছে গ্রাম কাছাড়-সহ গোটা বরাক উপত্যকা। ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি ও শান্তির দেবী মা লক্ষ্মীর আরাধনাকে ঘিরে সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজোকে সামনে রেখে বাজারে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। ফলমূল, ধান, পূজার সামগ্রী-সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র…

Read More

আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে বিকাশ চক্রবর্তীর বইয়ের ইংরেজি সংস্করণ প্রকাশ সোমবার

বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাসকে তুলে ধরে বিশিষ্ট প্রবীণ সাংবাদিক বিকাশ চক্রবর্তীর লেখা ‘আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত’ বইটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এবার প্রকাশিত হতে চলেছে বইটির ইংরেজি সংস্করণ।আগামী ২৬ অক্টোবর সোমবার বিকেল সাড়ে চারটায় শিলচরের পার্ক রোডস্থিত ইলোরা হেরিটেজ হলে বিশিষ্ট ব্যক্তিবর্গের…

Read More

কাঁঠাল রোডে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, ঢালাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ধসে পড়ল দেওয়াল

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : শিলচর কাঁঠাল রোডের দু’পাশে ড্রেন নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ঢালাইয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নবনির্মিত ড্রেনের একপাশের দেওয়াল ধসে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে ব্যাঙ্ক কলোনি ও লস্কর লেনের সংযোগস্থলে নির্মীয়মাণ কালভার্ট-কাম-ড্রেনের কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন…

Read More

দলিল লেখক নাসির আহমদ বড়ভূইয়া প্রয়াত

বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : শিলচর শহরের বেরেঙ্গা প্রথম খণ্ডের বাসিন্দা, বিশিষ্ট দলিল লেখক ও সমাজকর্মী নাসির আহমদ বড়ভূইয়া আর নেই। শুক্রবার রাত ৮-১০ মিনিটে ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণমুগ্ধ ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার দুপুর ২টায় বাদ্রি সেতু সংলগ্ন…

Read More

লিঙ্ক রোডের ঘটনায় সরব বজরং দল, পলাতক অভিযুক্তকে গ্রেফতারের দাবি

বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : শিলচরের লিঙ্ক রোডে এক নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে সরব হয়েছে বজরং দল। ঘটনায় অভিযুক্ত পলাতক যুবককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে, ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে বজরং দলের পক্ষ…

Read More

‘অম্বিকাপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি’র অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, দাবি নিগৃহীত সাংবাদিক রাহুলকান্তির

বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : শিলচরের অম্বিকাপট্টিতে মহানবমীর রাতে নিগ্রহের শিকার হওয়ার অভিযোগ তোলা সাংবাদিক রাহুলকান্তি দেব তাঁর বিরুদ্ধে ‘অম্বিকাপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি’র পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। শুক্রবার শিলচরের ইলোরা হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিজের বক্তব্য তুলে ধরে তিনি অভিযোগগুলির তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ তদন্তের…

Read More

শিলচর সদরঘাটে আধুনিক প্রতিমা বিসর্জন ব্যবস্থা চালুর দাবি, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : শিলচরের আইনজীবী ধর্মানন্দ দেব শিলচর সদরঘাটে বরাক নদীতে প্রতিমা বিসর্জনের জন্য ‘স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ভারবাহী ট্রলি ও হাইড্রোলিক ইমারশন লিফট ব্যবস্থা’ চালুর দাবিত ই-মেল ও ডাকযোগে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি পাঠিয়েছেন। স্মারকলিপিতে প্রকল্পটির নীতিগত অনুমোদন, বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা ও প্রকল্প প্রতিবেদন (DPR) প্রস্তুত, অর্থায়নের ব্যবস্থা এবং প্রয়োজনীয় কারিগরি ও পরিবেশগত অনুমোদন সাপেক্ষে…

Read More

রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : অসমের সমস্ত মেডিক্যাল কলেজে স্থায়ী অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের দাবি জানাল উত্তর-পূর্ব ভারতভিত্তিক নাগরিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়ে তাঁর কাছে ইমেল পাঠিয়েছেন পরিষদের সভাপতি তথা প্রবীণ সাংবাদিক হারাণ দে। মুখ্যমন্ত্রীকে পাঠানো ইমেলে তিনি উল্লেখ করেন, অসমের বিভিন্ন…

Read More

বিজয়া দশমীতে শিলচরের লিংক রোডে উত্তেজনা, নাবালিকাকে গাড়িতে তোলার চেষ্টার অভিযোগে ভাঙচুর ও মারধর

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : বিজয়া দশমীর দিনেই শিলচরের লিংক রোডে নাবালিকা এক কিশোরীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে উত্তেজিত জনতা একটি গাড়িতে ভাঙচুর চালায় এবং গাড়িতে থাকা এক যুবককে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে ওই যুবককে উদ্ধার করে…

Read More

নবমীর রাতে অম্বিকাপট্টি কাণ্ডে পাল্টা এজাহার, মহিলা কাউন্সিলরকে অশালীন স্পর্শের অভিযোগ

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : দুর্গাপুজোর নবমীর রাতে শিলচরের অম্বিকাপট্টি এলাকায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মারধরের অভিযোগের পাল্টা হিসেবে এবার শিলচর পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর পারমিতা চন্দ গুপ্তকে অভিনন্দন জানানোর অজুহাতে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার শিলচর সদর থানায় পাল্টা এজাহার দায়ের করেছেন…

Read More