দলিল লেখক নাসির আহমদ বড়ভূইয়া প্রয়াত

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : শিলচর শহরের বেরেঙ্গা প্রথম খণ্ডের বাসিন্দা, বিশিষ্ট দলিল লেখক ও সমাজকর্মী নাসির আহমদ বড়ভূইয়া আর নেই। শুক্রবার রাত ৮-১০ মিনিটে ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণমুগ্ধ ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার দুপুর ২টায় বাদ্রি সেতু সংলগ্ন বেরেঙ্গা প্রথম খণ্ডে তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রয়াত নাসির আহমদ বড়ভূইয়া শিলচর রেজিস্ট্রার কার্যালয়ের নিবন্ধনভুক্ত দলিল লেখক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি দলিল লেখক হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন।
এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরে তিনি বেরেঙ্গা বয়তুল আমান মসজিদ পরিচালন কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে এলাকার মানুষ একজন নিষ্ঠাবান পেশাজীবী ও সমাজসেবীকে হারালেন। তাঁর প্রয়াণে শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পরিচিতজনেরা। তিনি মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সহ আত্মীয়স্বজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *