ভাষা শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ জেলা প্রশাসনের কর্মচারীদের

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মে : ঐতিহাসিক বাংলা ভাষা শহিদ দিবস উপলক্ষে আজ গোটা বরাক উপত্যকার পাশাপাশি কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে ভাষা শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দিবসটি উপলক্ষে ভোরবেলা কাছাড় জেলা প্রশাসনের কর্মচারীদের উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয়।

এদিন সকালে কাছাড়ের জেলা কমিশনার আয়ুষ গর্গ, জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে নিয়ে কার্যালয় চত্বরে স্থাপিত শহিদদের অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দুপুরে তিনি অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে শিলচরের গান্ধীবাগে স্মৃতি সৌধে গিয়ে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

একইভাবে লক্ষীপুর ও ধলাই সমজেলা কার্যালয়সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহিদদের স্মরণ করা হয়। ঐতিহাসিক এই দিনে সকল ভাষা শহিদদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *