শিলচরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল, এসআইআর বাতিলের দাবি
বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর বাতিল এবং বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় বহাল রাখার দাবিতে বুধবার শিলচরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠন, বিভিন্ন গণসংগঠন এবং ছাত্র-যুব সংগঠনের যৌথ আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এদিন প্রথমে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে…
