টিকিট বণ্টন ঘিরে শিলচর জেলা কংগ্রেস ভবনে ভাঙচুর, সভাপতির চেয়ার বাইরে ফেলল বিক্ষুব্ধরা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : পুর নিগম নির্বাচনে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে শিলচর জেলা কংগ্রেস ভবনে উত্তেজনা ছড়িয়ে পড়ল। টিকিট থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে একাংশ বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের চেম্বারে ঢুকে ভাঙচুর চালান বলে অভিযোগ। এমনকি সভাপতির চেয়ারও চেম্বার থেকে বাইরে এনে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।…

Read More

বাংলা সাহিত্য সভার শিলচর শাখায় ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : বাংলা সাহিত্য-সভা অসমের শিলচর শাখার উদ্যোগে বুধবার সন্ধ্যায় ভারতরত্ন তথা সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন করা হয়। শিলচর-হাইলাকান্দি রোডের বিশিষ্ট চিকিৎসক ভাস্কর নাথের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ভূপেন হাজারিকার জীবন, কর্ম ও সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের সূচনা হয় সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে। পরে…

Read More

সারের অবৈধ পাচার রুখল কাছাড় পুলিশ, পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইউরিয়া ও সার বাজেয়াপ্ত

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : অবৈধভাবে সার পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলার দু’টি পৃথক এলাকায় অভিযান চালিয়ে দু’টি গাড়ি আটক করা হয়। ওই গাড়ি থেকে বিপুল পরিমাণ ইউরিয়া ও সার বাজেয়াপ্ত করার পাশাপাশি দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শিলচর থানার অন্তর্গত রাঙ্গিরখাড়ি টিওপি…

Read More

২৫ সেপ্টেম্বর রংপুরে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম্’

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : দেশপ্রেম, জাতীয় ঐক্য, সংহতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার শিলচরের রংপুরে অনুষ্ঠিত হতে চলেছে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম্’ পরিবেশনের বিশেষ অনুষ্ঠান। সকাল ১১টায় রংপুরের প্রদীপ ভবন, যুগসংঘ প্রেসের কাছে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।‘বন্দে মাতরম্’-এর ১৫০তম বর্ষ উপলক্ষে সরস্বতী বিদ্যা নিকেতন, রংপুরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে…

Read More

পুর নিগম নির্বাচনে সংখ্যালঘু আসনে অর্থের বিনিময়ে টিকিট দেওয়ার চেষ্টা! বিস্ফোরক অভিযোগ আমিনুলের

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াতেই প্রকাশ্যে এল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আয়োজিত বৈঠকে দলের একাংশ নেতার সঙ্গে সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের তীব্র বাদানুবাদ হয়। বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সামনে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন বিধায়ক। জানা গেছে, শিলচর শহরের…

Read More

ভারত-অসমমালা প্রকল্পের রাস্তার কাজ দ্রুত শেষ করতে গুরুত্ব মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : বরাক উপত্যকার তিন জেলায় ভারতমালা, অসমমালা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে নির্মাণাধীন রাস্তা ও পরিকাঠামোগত কাজের অগ্রগতি পর্যালোচনা করলেন কাছাড়ের অভিভাবক এবং জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক ভ্যালি উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একইসঙ্গে নির্মাণকাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত তা সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।…

Read More

বিভিন্ন দাবিতে অসমে আইটিআই প্রশিক্ষকদের প্রতিবাদী কর্মসূচি, শ্রীকোণাতেও ধরনা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে ‘সারা অসম ঔদ্যোগিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রশিক্ষক সংস্থা’র আহ্বানে রাজ্যজুড়ে ধারাবাহিক প্রতিবাদী কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার শিলচরের শ্রীকোণা আইটিআইতেও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংস্থার সদস্যরা। এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীকোণা আইটিআই-এর ডিডিএম কার্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ করে…

Read More

বিজেপির প্রার্থী তালিকা ঘিরে ৪১ নম্বর ওয়ার্ডে অসন্তোষ, নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর দলের অন্দরেই অসন্তোষের সুর ক্রমশ জোরালো হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ দেখা দেওয়ার পাশাপাশি ‘বহিরাগত প্রার্থী’র অভিযোগ তুলে পাল্টা নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। বুধবার ৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী- সমর্থক ও স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে আয়োজিত…

Read More

শিলচরে স্বর্ণশিল্পী ঐক্যের চতুর্থ গণেশ চতুর্থী উৎসবের প্রস্তুতি, উদ্বোধন ১৪ই

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : শিলচরের এনএন দত্ত রোডে স্বর্ণশিল্পী ঐক্য গণেশ পূজা কমিটির উদ্যোগে চতুর্থবারের মতো গণেশ চতুর্থী উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর গণেশ মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি হবে। বুধবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে আয়োজকেরা এবারের উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে…

Read More

বিজেপির প্রার্থী তালিকা ঘিরে মিশ্র প্রতিক্রিয়া, নির্দল প্রার্থী হওয়ার ঘোষণা দীপায়নের

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : প্রার্থী তালিকা ঘোষণার পর বিজেপির অন্দরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলীয় টিকিট পেয়ে একাংশ যেমন উচ্ছ্বসিত, তেমনই টিকিট না পেয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। এরই মধ্যে শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এবার দলীয় প্রার্থিত্বের জন্য সরাসরি আবেদন করেননি দীপায়ন। তবে…

Read More