বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : শিলচরের লিঙ্ক রোডে এক নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে সরব হয়েছে বজরং দল। ঘটনায় অভিযুক্ত পলাতক যুবককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে, ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে বজরং দলের পক্ষ থেকে ঘটনার গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সংগঠনটির বক্তব্য, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের তৎপরতা বাড়ানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের জন্য তদন্তকারী সংস্থা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে বজরং দল। এ দিন উপস্থিত ছিলেন মিঠুন নাথ সহ মধ্য কাছাড় জেলার সংযোজক পঙ্কজ দাস, কুটু ভট্টাচার্য, জতন রায়, গৌতম শুক্লবৈদ্য,



